Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন
  • যশোরে ইসকনের কেন্দ্রীয় নেতাদের সাথে শিপ্রা ঘোষের পরিবারের সাক্ষাত
  • আমির আলী এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটির অভিষেক ও মা সমাবেশ
  • সাতক্ষীরায় নবগঠিত যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা
  • চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবসে আদর্শ শিক্ষক ফেডারেশনের র‌্যালি
  • কোটচাঁদপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ
  • ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার : প্রতিবাদে চুড়ামনকাটিতে সংবাদ সম্মেলন
  • স্কুল সভাপতির অর্থায়নে কেশবপুরে ইউনিফর্ম পেল শিক্ষার্থীরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

কেডিএস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreOctober 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক :
যশোর আরএন রোড নতুন বাজার খেলার মাঠে শুরু হয়েছে কেডিএস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট। সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান। আরএন রোড ক্রীড়া চক্রের সভাপতি মোস্তফা গোলাম কাদেরের সভাপতিত্বে ও সহ-সভাপতি এজাজ উদ্দিন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শহীদ আনোয়ার, যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, আনিসুর রহমান মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকি শৈবাল, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম আক্তারুজ্জামান, সাবেক ক্রিকেটার মনিরুল হুদা খান মনি, আরএন রোড ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মিনহাজুল করিম স্বাধীন।

উদ্বোধনী ম্যাচে ১-১ গোল সমতায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে আর এন রোড ওয়ারিয়ার্স ও আর এন রোড ডায়নামিক। ম্যাচের আট মিনিটে প্রথম গোল করেন ওয়ারিয়ার্সের আবেগ। ১৭ মিনিটে আবু হুরাইয়ার গোলে সমতায় ফেরে আর এন রোড ডায়নামিক। বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দল দু’টি। এ ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন আবু হুরাইয়া।

পরে অনুষ্ঠিত অপর ম্যাচে মুখোমুখি হয় আরএন রোড বয়েজ ও আরএন রোড হর্স। এ ম্যাচে ১৪ মিনিটে প্রীতমের করা একমাত্র গোলে জয় পেয়েছে আরএন রোড হর্স। তিনিই হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়। তাদের কাছে পরাজিত হয়েছে আরএন রোড বয়েজ।

আরএন রোড সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ও কেডিএস’র পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে ৮টি অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় আটটি দলকে নিয়ে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে।

‘ক’ গ্রুপে রয়েছে আর এন রোড ওরিয়ার্স, আর এন রোড বয়েজ, আর এন রোড হর্স ও আর এন রোড ডাইনামিক।

‘খ’ গ্রুপে থাকা দলগুলো হচ্ছে আর এন রোড ইয়াং, আর এন রোড টাইগার, আর এন রোড সুপার কিং ও আর এন রোড লায়ন। প্রতিযোগিতার দু’টি সেমিফাইনাল ম্যাচ হবে ৯ তারিখ। ফাইনাল ম্যাচ ১১ তারিখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন

    October 5, 2026

    যশোরে ইসকনের কেন্দ্রীয় নেতাদের সাথে শিপ্রা ঘোষের পরিবারের সাক্ষাত

    October 5, 2026

    আমির আলী এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটির অভিষেক ও মা সমাবেশ

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.