বাংলার ভোর প্রতিবেদক :
ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজসহ সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নয়জন নেতা যশোরে এসে চাঁচড়া ইসকন মন্দির পরিদর্শন করেছেন। পরে তারা নিহত শিপ্রা ঘোষের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা ও সান্ত্বনা জানান।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ইসকনের নেতৃবৃন্দ যশোরে আসেন। তারা চাঁচড়া এলাকার ইসকন মন্দির পরিদর্শন শেষে শিপ্রা ঘোষের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর যশোর শহরের চাঁচড়া রাজাবাড়ী এলাকায় শিপ্রা ঘোষের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর ভাই পাপন ঘোষ বাদী হয়ে গত ২৭ সেপ্টেম্বর যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইসকনের আট সদস্যের বিরুদ্ধে মামলা করেন।
