Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ
  • চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু
  • যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ
  • যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
  • যশোরে তিন বাড়িতে চুরি সোনা-রূপা ও টাকা লুট
  • নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন
  • যশোরে ইসকনের কেন্দ্রীয় নেতাদের সাথে শিপ্রা ঘোষের পরিবারের সাক্ষাত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু

banglarbhoreBy banglarbhoreOctober 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট তৌহিদুর রহমান আর নেই। সোমবার ভোরে ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। অ্যাডভোকেট তৌহিদুর রহমান ১৯৩৬ সালের ২২ জুন নড়াইলের মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৫৩ সালে যশোরে আয়কর আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ১৯৬০ সাল থেকে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত হন।

সাংবাদিকতা জীবনের শুরুতে তিনি অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) এবং পরে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি যশোরের সংবাদজগতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও অ্যাডভোকেট তৌহিদুর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে। মানুষের কল্যাণে তাঁর নিরলস কাজ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তাঁকে যশোরবাসীর কাছে স্মরণীয় করে রেখেছে।

তাঁর মৃত্যুতে সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদর হাসপাতালের কর্মচারীর বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ

    October 5, 2026

    চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

    October 5, 2026

    যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.