Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু
  • যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ
  • যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
  • যশোরে তিন বাড়িতে চুরি সোনা-রূপা ও টাকা লুট
  • নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন
  • যশোরে ইসকনের কেন্দ্রীয় নেতাদের সাথে শিপ্রা ঘোষের পরিবারের সাক্ষাত
  • আমির আলী এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটির অভিষেক ও মা সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন

banglarbhoreBy banglarbhoreOctober 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নৃত্য বিতান যশোর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’ এবং সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে।

এ উপলক্ষে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুই দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। সোমবার পুরস্কার বিতরণী ও সনদপত্র বিতরণীর মধ্য দিয়ে পর্দা নামে এ আয়োজনের।

এর আগে রোববার প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক পরীক্ষার সনদ বিতরণ করা হয়।

সোমবার নজরুল বর্ষ ও সুনিল চক্রবর্তী স্মৃতি প্রতিযোগিতার সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে নৃত্য বিতানের সভাপতি অ্যাডভোকেট শাহারিয়ার বাবুর সভাপতিত্বে এবং ধীরাজ সাউয়ের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক সঞ্জীব চক্রবর্তী, শিক্ষক সুকুমার আইচ এবং স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহেদী হাসান নয়ন, হুসাইন তারেক ও জান্নাতুল নাঈমা সোনিয়া।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে নৃত্য বিতানের খুদে ও জ্যেষ্ঠ শিল্পীরা ভরতনাট্যম, কত্থক নৃত্য, লোকনৃত্য এবং নজরুলগীতি ও সৃজনশীল পরিবেশনা ফুটিয়ে তোলেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের প্রারম্ভিক বর্ষ থেকে ষষ্ঠ বর্ষ পর্যন্ত উত্তীর্ণ মোট ৮৭ জন নৃত্যশিল্পীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন অতিথিরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চৌগাছায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

    October 5, 2026

    প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যু

    October 5, 2026

    যশোর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হয়রানির অভিযোগ

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.