Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
  • যশোরে তিন বাড়িতে চুরি সোনা-রূপা ও টাকা লুট
  • নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন
  • যশোরে ইসকনের কেন্দ্রীয় নেতাদের সাথে শিপ্রা ঘোষের পরিবারের সাক্ষাত
  • আমির আলী এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটির অভিষেক ও মা সমাবেশ
  • সাতক্ষীরায় নবগঠিত যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা
  • চৌগাছায় বিশ্ব শিক্ষক দিবসে আদর্শ শিক্ষক ফেডারেশনের র‌্যালি
  • কোটচাঁদপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় নবগঠিত যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

banglarbhoreBy banglarbhoreOctober 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরায় নবগঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার আলিপুরে মেসার্স সোনালী ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে ৭ নম্বর আলিপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান পল্টু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ। সম্মানিত অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বর্তমানে জামায়াতের প্রতিনিধিত্ব থাকলেও জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করতে পারেননি।

তিনি জামায়াতের চার এমপির বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলে ধরে বলেন, জনগণের মৌলিক সমস্যা সমাধান ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে তারা ব্যর্থ হয়েছেন।

আগামী দিনে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতৃত্বে সাতক্ষীরার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু এবং সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল সিয়াম।

অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় নবগঠিত জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজকে।

এ ছাড়া জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান, জ্যেষ্ঠ সহসভাপতি মনজুরুল কবির বাপ্পি, সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলামসহ সংগঠন দুটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

    October 5, 2026

    যশোরে তিন বাড়িতে চুরি সোনা-রূপা ও টাকা লুট

    October 5, 2026

    নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ উদ্যাপন

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.