Author: banglarbhore

বাংলার খেলা ডেস্ক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ দুই আসর নিয়ে আলোচনা সমালোচনা ছিল তুঙ্গে। ২০২৫ সালের বিপিএলে একাধিক ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। আর গত বিপিএলের বেশ কয়েকটি দলের বিরুদ্ধে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়ার অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত বিসিবির হস্তক্ষেপে কিছু ক্রিকেটারের পাওনা পরিশোধ করেছে বিসিবি। বিসিবির সভাপতি হয়ে তামিম ইকবাল একাধিকবার জানিয়েছেন জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করতে চান না তারা। বিসিবি এখনও সেই একই সিদ্ধান্তে অটল আছে বলে জানিয়েছেন তামিম। এ ছাড়া এ বছর বিপিএল আয়োজন করা সম্ভব হবে না বলেই মনে করেন বিসিবি সভাপতি। তামিম এই ঘোষণা দিয়ে বলেছেন, ‘আমার মনে হয় না এ বছর…

Read More

ঢাকা অফিস দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তিনি মোট ২৫৫টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের (জোটের) প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট। দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে দুপুর ২টার পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার ছিলেন, যার মধ্যে ছয়জন সংসদ সদস্য ভোটদান থেকে বিরত থাকেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেয়ার সুযোগ না থাকলেও, স্বতন্ত্র সদস্যরা দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দেয়ার সুযোগ…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামে নিখোঁজের ৪ দিন পর মফিজুল ইসলাম (৪০) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হরিণদিয়া গ্রামের ঝামাঘাটা পাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মফিজুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, মফিজুল ইসলাম চার দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দুই’শ গজ দূরের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিবারের দাবি তিনি দীর্ঘ দিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। যে কারণে পুকুরে ডুবে মারা যেতে পারেন…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী ও এক শিশু আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মাগুরা সদর উপজেলার আবালপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগর গ্রামের আশিকুর রহমান রিপন (৪৫) এবং সদর উপজেলার বেঙ্গবেরইল গ্রামের নাঈম (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে…

Read More

বাঘারপাড়া  সংবাদদাতা যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, উন্নয়ন ও অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করবে, তাদের প্রতিহত করতে হবে। বর্তমান সরকার কাজের ব্যাপারে আন্তরিক। প্রধানমন্ত্রী যেসব উদ্যোগ নিয়েছেন, সেগুলো বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে প্রশাসনকে জানাতে হবে এবং নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। তিনি আরও বলেন, কেউ অনিয়ম করলে তা প্রশাসনের নজরে আনতে হবে। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়ায় ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিদেশ ফেরত নারী শ্রমিকদের ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার সনদপত্র প্রদান করা হয়েছে। খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) ‘রি-ইন্টিগ্রেশন অফ রিটার্নি মাইগ্রান্ট ওয়ার্কারস ইন বাংলাদেশ’ (আরআরএমডাব্লুবি) প্রকল্পের মাধ্যমে যশোর বাঁচতে শেখা প্রশিক্ষণ কক্ষে বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করে। করোনাকালীন সময়ে বেকার হয়ে সৌদি আরব, ওমান, দুবাইসহ বিভিন্ন দেশ থেকে ফিরে আসা নারী শ্রমিকরা এ প্রশিক্ষণে অংশ নেন। প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানার সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক ইকবাল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক ফসিউল আলম। প্রশিক্ষণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলা ও অসাবধানতায় এক নবজাতকের মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, অপারেশনের সময় নবজাতকের মাথা, ঠোঁটসহ শরীরের বিভিন্ন স্থানে কেটে ফেলার কারণে তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সিজারের সময় ক্ষত তৈরি হয়নি; বরং অপারেশনের আগেই অন্য কোনো কারণে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে হাসপাতালের লেবার ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নবজাতকটি সদর উপজেলার রায়মানিক কচুয়া গ্রামের সাগর হাসান ও তাসমিরা দম্পতির প্রথম সন্তান। হাসপাতাল ও স্বজন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে প্রসব বেদনা উঠলে তাসমিরাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আল-আমিন (২৮) ওরফে পেরেক আলামিন নামে এক যুবককে দিনে দুপুরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আল-আমিনকে লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের খালাতো ভাই হাসান মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, সদর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দীর্ঘদিন বন্ধ থাকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ ব্যবস্থাপনায় বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান করায় আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট যশোর জেলা শাখা। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের জমানো হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে। যে কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকরা দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করে আসছিলেন। বর্তমান শিক্ষা বান্ধব সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ উদ্যোগ নিয়ে দেশের ৭০ হাজারেরও বেশি শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের টাকা প্রদান করেন।…

Read More

মাগুরা সংবাদদাতা “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মাগুরা কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, সিভিল সার্জন ডা. শামীম কবির এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার ভারপ্রাপ্ত উপপরিচালক আজম উদ্দীন। অনুষ্ঠানে…

Read More