নড়াইল সংবাদদাতা
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার এলাকায় পূর্ব শত্রুতার জেরে নুর আরাফাত মোল্যা (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার রাত ১১ টার দিকে নড়াগাতী থানার দেবদুন গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত নুর আরাফাত মোল্যা নড়াগাতী থানার দেবদুন গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নুর আরাফাতকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
এ সময় পরিবারের নারী সদস্যরা নুর আরাফাতকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালিয়ে মারধর করে বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুর আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আলী বলেন, নিহত নুর আরাফাতের সাথে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের জমিজমা ও মাদক মাদক ব্যবসাকে কেন্দ্র করে ঝামেলা চলছিল। উক্ত ঝামেলার জের ধরে এ হত্যাকান্ড করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের নামে ১০ টির অধিক মামলা রয়েছে ও ছয়টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
