কোটচাঁদপুর সংবাদদাতা ডাক্তার বলেছে তিন মাসের মধ্যে আমার ছেলের হার্টের অপারেশন করাতে হবে। তা না হলে ছেলেটা মারা যাবে। এ জন্য আপনাদের কাছে সহায়তা চাই। আপনারা সহায়তা করলে আমার ছেলে আমার বুকে থাকবে। আর দশটা ছেলের মত খেলা ধূলা ও লেখা পড়া করতে পারবে। এভাবে প্রলাপ করছিলেন আর কাঁদছিলেন তৃতীয় শ্রেণীর ছাত্র শিশু নাঈম হোসেনের মা সাজিয়া খাতুন। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আলুকদিয়া গ্রামের মাসুদ মুন্সির স্ত্রী। স্বামী স্ত্রী আর দুই সন্তান নিয়ে ছোট সংসারে মেয়েটা কোটচাঁদপুর হেফজ খানায় পড়া লেখা করে। আর নাঈম পড়ে কোটচাঁদপুর আলুকদিয়া প্রাথমিক বিদ্যালয়ে। পেশায় কাঠ মিস্ত্রি মাসুদ নিজের দোকান না থাকায় কোটচাঁদপুরের কুশনা বান্দাল…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক ভারতের কোলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ ৫ বাংলাদেশির মরদেহ ভারতীয় সব প্রক্রিয়া শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছে। শনিবার বিকেল ৫টায় বেনাপোল ইমিগ্রেশন দিয়ে মরদেহগুলো দেশে ফেরে। পরে বেনাপোলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বেনাপোল ইমিগ্রেশনের সামনে লাশবাহী অ্যাম্বুলেন্স ও স্বজনদের গাড়ি অপেক্ষায় ছিল। মরদেহ দেশে ফেরার পর স্বজনরা লাশবাহী গাড়িতে করে কুষ্টিয়া ও ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এর আগে গত শুক্রবার রাত মরদেহ দেশে ফেরার কথা থাকলেও প্রয়োজনীয় ছাড়পত্র জটিলতায় তা সম্বভ হয়নি। গত ১৯ আগস্ট ভোরে কলকাতার নিউমার্কেট…
অভয়নগর সংবাদদাতা : একদিকে ভবদহের জলাবদ্ধতার প্রতিবাদ, অন্যদিকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের উৎসব। দুইয়ের সমন্বয়ে ব্যতিক্রমী এক আয়োজনের সাক্ষী হলো যশোরের অভয়নগর। জলাবদ্ধ মাঠেই অনুষ্ঠিত হলো জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে মাঠের চারপাশে ভিড় করেন হাজারো মানুষ। শুক্রবার বিকেলে উপজেলার ধোপাধী গ্রামের উলুর বটতলা এলাকায় জলাবদ্ধ মাঠে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সদস্য শহিদুল ইসলাম পিপুল জানান, ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতার ভয়াবহ চিত্র মানুষের সামনে তুলে ধরতেই এবার ব্যতিক্রমীভাবে জলাবদ্ধ মাঠে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দ্রুত ভবদহের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাও ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। জলবদ্ধ মাঠে নৌকা বাইচের…
বাংলার ভোর প্রতিবেদক : কথা, গান, নৃত্য ও কবিতায় নজরুল উৎসব করেছে পুনশ্চ যশোর। নজরুল বর্ষের কর্মসূচি হিসেবে শুক্রবার বিকেলে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সঙ্গীত, শুকনো পাতার নূপুর পায়ে, মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, চুড়ির তালে নূড়ির মালা, আমি যুগে যুগে আসিয়াছি, একক গান, স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা, মেঘের ডমরু ঘন বাজে, শিশুদের একক আবৃত্তি, সমবেত আবৃত্তি, লাল টুকটুকে বউ যায় রে গানের সঙ্গে সমবেত নৃত্য, উচাটন মন ঘরে রয় না, আমারে দেবো না ভুলিতে ইত্যাদি পরিবেশিত হয়। পুনশ্চ যশোরের সভাপতি শহিদুল হক বাদলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালন করেন সাধারণ সম্পাদক পান্নালাল দে ও…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরের বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৫ সালের এই দিনে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে যশোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সময়ের সঙ্গে লড়ে চলা এই প্রবীণ সাংবাদিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, একমাত্র কন্যা সুম্মিতা দৌলা মিষ্টিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রুকুনউদ্দৌলাহ দৈনিক সংবাদের যশোরস্থ বিশেষ প্রতিনিধি ছিলেন। তিনি পাক্ষিক ‘যশোরের কাগজ’-এর প্রতিষ্ঠাতা এবং দৈনিক কল্যাণের উপদেষ্টা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলার অনুজ এবং দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুনের চাচা। তার মৃত্যুবার্ষিকীতে পারিবারিক উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল, মাদ্রাসার এতিম…
বাংলার ভোর প্রতিবেদক : টানা বৃষ্টির প্রবণতা কমায় যশোরের বাজারে বাড়তে শুরু করেছে সবজির সরবরাহ। এর প্রভাবে পাইকারি ও খুচরা বাজারে সবজির দাম কিছুটা কমেছে। একই সঙ্গে মাছ, মুরগি ও ডিমের বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে মুদিপণ্যের বাজারে কিছু পণ্যের দাম বাড়ায় অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে আটা ও ময়দার দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার সকালে যশোর শহরের হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজার, পুরাতন কসবা ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। সবজির সরবরাহ বাড়ছে বাজারে বর্তমানে মানভেদে বরবটি কেজি ৪০ থেকে ৬০ টাকা, পটল ৩০ থেকে ৪০, পেঁপে ২৫ থেকে ৩০, কচুরমুখি ৩০ থেকে ৪০,…
পাইকগাছা সংবাদদাতা : প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সেবা সহজ করতে যাত্রা শুরু হল অনলাইন ডিসপিউট রেজুল্যুশন (ওআরডি) সেন্টার। শুক্রবার সকালে সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে পাইকগাছায় প্রথমবারের মত চালু করা হয় এ ধরনের আইনি সেবা কেন্দ্র। পাইলট ভিত্তিতে চালু হওয়া ফ্রেন্ডশিপের অনলাইন ডিসপিউট রেজুল্যুশন (ওআরডি) সেন্টারের মাধ্যমে এখন থেকে আইনি সেবা ও পরামর্শ এলাকা থেকেই পাবেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনপদের বাসিন্দারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। উদ্বোধনকালে তিনি বলেন, পাইকগাছার মত লবণাক্ত প্রান্তিক অঞ্চলে মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাইকগাছা চৌকি আদালতে ফ্রেন্ডশিপ ওডিআর (ওআরডি) সেন্টার…
কালিগঞ্জ সাংবাদদাতা : এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহেশকুড় এলাকায় সাংবাদিক ফেরদৌসের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক ফেরদৌসসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে সাংবাদিক ফেরদৌসের চাচা শেখ হারুন অর রশিদ ও ভাগ্নে আরাফাত হোসেন রয়েছেন। অভিযোগ উঠেছে, পূর্বপরিকল্পিতভাবে একদল সশস্ত্র সন্ত্রাসী সাংবাদিক ফেরদৌসকে অপহরণের চেষ্টা করে। স্থানীয়দের চিৎকার ও প্রতিরোধের মুখে অপহরণের চেষ্টা ব্যর্থ হলে হামলাকারীরা ধারালো ও দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে গুরুতর জখম করে। সাংবাদিককে রক্ষা করতে এগিয়ে গেলে তার চাচা শেখ হারুন অর রশিদকেও হামলাকারীরা মারধর করে। একইভাবে সাংবাদিকের ভাগ্নে আরাফাত হোসেন…
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা সদরের বকচরা এলাকায় কোনো প্রকার টেন্ডার বা আইনি অনুমতি ছাড়াই বহুবছরের পুরোনো সরকারি গাছ কাটার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় ১০ নম্বর আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলনের মৌখিক নির্দেশে এই গাছগুলো কাটা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কাটা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। এ ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল। স্থানীয় সূত্রে জানা যায়, সদরের বকচরা এলাকায় এলজিইডির রাস্তার দুই পাশে থাকা জেলা পরিষদের মালিকানাধীন ৩০-৩৫ বছরের পুরোনো ৪টি মেহগনি এবং ১টি শিমুল গাছ কেটে ফেলা হয়। শুক্রবার দুপুর সাড়ে বারটার দিকে ভাড়াটে শ্রমিক এনে করাতের সাহায্যে…
কোটচাঁদপুর সংবাদাদাতা : সবাই যখন জুম্মার নামাজের জন্য ব্যস্ত সেই সুযোগে মাইক্রোবাসে করে ছাগল চুরির সুযোগ নেয় চোরচক্র। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় উপজেলার ইকড়া মাঝেরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ সময় হাতেনাতে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। আটকরা হলেন যশোরের শার্শা থানার কেরালখালি গ্রামের হেলাল উদ্দিন (৩৫), সুফিয়া খাতুন (৫৫) এবং ওমর ফারুক (৭)। সম্পর্কে তারা মা, ছেলে ও নাতি। সাধারণ মানুষের চোখে ধুলো দিতে ও সন্দেহ এড়াতে পরিবার সেজে তারা এই সংঘবদ্ধ চুরির চক্র গড়ে। এ সময় চুরি কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো-চ ৫১-৭৭৬৩) একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা…