চুড়ামনকাটি সংবাদদাতা
বুধবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটির আব্দুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সভাপতিসহ নবনির্বাচিত সকলকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি রেক্সোনা পারভিন, সহ সভাপতি রওশন আলী, শিক্ষক প্রতিনিধি হাজেরা খাতুন, বিদ্যোৎসাহী সদস্য মেহেদী হাসান, সোমা কর্মকার,অভিভাবক সদস্য ইসমাইল হোসেন, ফারজানা খাতুন, মাসুরা খাতুন, আলী হায়দার প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে নব নির্বাচিত কমিটির সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন স্কুল কর্তৃপক্ষ।
