Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
  • ১০ দফা দাবিতে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
  • নড়াইলে সংবাদ সম্মেলন করে আ.লীগের দুই নেতার পদত্যাগ
  • কেশবপুরে বাংলা কিউআর ক্যাম্পেইন
  • আব্দুলপুর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা
  • তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মহেশপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

banglarbhoreBy banglarbhoreOctober 7, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মহেশপুর সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড় ও প্রবল শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে হঠাৎ শুরু হওয়া এই শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কলা ও বিভিন্ন শীতকালীন সবজি চাষিরা। মাঠে মাঠে শিলার আঘাতে তছনছ হয়ে গেছে লাউ, শিমসহ বিভিন্ন সবজি ক্ষেত।

উপজেলা কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি। বিশেষ করে উপজেলার স্বরূপপুর ও শ্যামকুড় ইউনিয়নে ক্ষতির তীব্রতা ছিল সবচেয়ে বেশি। রাতভর বৃষ্টির পর আজ (বুধবার) সকালে কৃষকেরা মাঠে গিয়ে দেখেন এক হাহাকার দৃশ্য। শিলার আঘাতে কলার পাতা চিরে গেছে, ভেঙে পড়েছে অনেক গাছ। একই সঙ্গে শিম, লাউসহ অন্যান্য সবজির মাচা ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছে, শিলার আঘাতে পচে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে ফলন।

ক্ষতিগ্রস্ত সবজি চাষি নাজমুল হোসেন হতাশা প্রকাশ করে বলেন, হঠাৎ রাতে এমন শিলাবৃষ্টি হবে তা কল্পনাও করতে পারিনি। সকালে মাঠে গিয়ে দেখি সব শেষ। ঋণের টাকায় চাষ করা সবজি ক্ষেত এক রাতের শিলাবৃষ্টিতে শেষ হয়ে গেল।

আব্দুর রহিম নামের আরেক কৃষক বলেন আমার ১ বিঘা কলা বাগান সব গাছ ঝড়ে ভেঙ্গে পড়েছে মাজা থেকে। তিনি কান্নাজড়িত কন্ঠে আরও বলেন এমনিতেই সার পাওয়া যাচ্ছে না অনেক কষ্ট ও ধার দেনা করে সার ওষুধ কিনতে হয়েছে। প্রতিটা কলা গাছে মোচা এসেছে এমন অবস্থায় ঝড়ে সব কলাগাছ ভেঙ্গে গেছে। এখন আমি লোকের দেনা শোধ করবো কিভাবে বলে।

এ বিষয়ে মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান, হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বিশেষ দুটি ইউনিয়নে কলা ও শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। কতটুকু জমিতে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে কৃষি কর্মকর্তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ১০ দফা দাবিতে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ

    October 7, 2026

    নড়াইলে সংবাদ সম্মেলন করে আ.লীগের দুই নেতার পদত্যাগ

    October 7, 2026

    কেশবপুরে বাংলা কিউআর ক্যাম্পেইন

    October 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.