Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • কৃষ্ণনগরে চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন খোকন
  • ছেলে হত্যা : জামিনে বেরিয়ে মারা গেলেন বাবা!
  • খাজুরাকে উপজেলা করার চেষ্টা করব: এমপি গোলাম রসুল
  • গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ : মামুনুল হক
  • মহেশপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
  • ১০ দফা দাবিতে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কৃষ্ণনগরে চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন খোকন

banglarbhoreBy banglarbhoreOctober 7, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সংবাদদাতা :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।

এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় একটি বর্ণাঢ্য মোটরসাইকেল র‌্যালি ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৩টায় কৃষাণ-মজদুর ফুটবল মাঠ থেকে মোটরসাইকেল র‌্যালিটি শুরু হয়ে কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম খোকন মোল্লার উদ্যোগে ইউনিয়নবাসীর কল্যাণে এই অ্যাম্বুলেন্সসেবা প্রদান করা হয় বলে জানানো হয়।

র‌্যালি ও গণসংযোগ শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম খোকন মোল্লা বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমি বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কাজ করে যাচ্ছি।

সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে কৃষ্ণনগর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

এ সময় এলাকার সর্বস্তরের জনগণ ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)

    October 7, 2026

    জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন

    October 7, 2026

    ছেলে হত্যা : জামিনে বেরিয়ে মারা গেলেন বাবা!

    October 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.