Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • কৃষ্ণনগরে চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন খোকন
  • ছেলে হত্যা : জামিনে বেরিয়ে মারা গেলেন বাবা!
  • খাজুরাকে উপজেলা করার চেষ্টা করব: এমপি গোলাম রসুল
  • গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ : মামুনুল হক
  • মহেশপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
  • ১০ দফা দাবিতে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)

banglarbhoreBy banglarbhoreOctober 7, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
‘সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে বুধবার যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে বিকেল সাড়ে চারটায় শারদীয় দুর্গোৎসব প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান এবং উৎসবের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নিউজের ভিডিও দেখতে ছবির উপর ক্লিক করুন।

সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি অ্যাড. আফরোজা বেগমের সভাপতিত্বে এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, টিইউসি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সিপিবির যশোর জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু, ভাষানী পরিষদের সভাপতি হারুন-অর-রশিদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরু, সুরধুনীর সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, এস.সি.ডি.ও’র নির্বাহী পরিচালক সুকান্ত দাস, যশোর এনজিও বিষয়ক সমন্বয়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন, জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার, মহিলা পরিষদ যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুরশীদা জাহান খাঁন এবং লিগ্যালএইড সম্পাদক অ্যাড. কামরুন নাহার কনা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন যশোরের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য যে, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সারাদেশে একযোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার- এই নীতিতে বিশ্বাসী হয়ে যুগ যুগ ধরে এ দেশের মানুষ একসাথে বসবাস করে আসছে।

আসন্ন শারদীয় দুর্গোৎস যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সাম্প্রদায়িক উসকানি ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থার দাবি জানানো হয়। একই সাথে সমাজ থেকে সব ধরণের সংকীর্ণতা ও বৈষম্য দূর করে প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার ও ধর্মীয় স্বাধনীতা প্রতিষ্ঠার ওপর জোর দেন বক্তারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন

    October 7, 2026

    কৃষ্ণনগরে চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন খোকন

    October 7, 2026

    ছেলে হত্যা : জামিনে বেরিয়ে মারা গেলেন বাবা!

    October 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.