Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • কৃষ্ণনগরে চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন খোকন
  • ছেলে হত্যা : জামিনে বেরিয়ে মারা গেলেন বাবা!
  • খাজুরাকে উপজেলা করার চেষ্টা করব: এমপি গোলাম রসুল
  • গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ : মামুনুল হক
  • মহেশপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
  • ১০ দফা দাবিতে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন

ডা. আবুল কালাম আহবায়ক, শেখ মাসুম বিল্লাহ সদস্য সচিব
banglarbhoreBy banglarbhoreOctober 7, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরা শহরে ছুরিকাঘাতে নিহত জাকারিয়া খান হত্যার বিচার নিশ্চিত ও তা বাস্তবায়নের দাবিতে ৩৮টি অরাজনৈতিক সংগঠনের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। ‘জাস্টিস ফর জাকারিয়া’ শীর্ষক যৌথ আলোচনা সভা থেকে এ কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা জাকারিয়া হত্যার সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, জাকারিয়া হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা সম্মিলিতভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেমের সভাপতিত্বে ও জাকারিয়া খাঁনের ফুফাতো ভাই শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় যৌথ সভায় বক্তব্য রাখেন ডা. আবুল কালাম বাবলা, অ্যাড. আজাদ হোসেন বেলাল, সাংবাদিক আবুল কাসেম, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, ভোমরা সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, অ্যাড. আকবার আলী, শেখ শফিক উদ-দ্দৌলা-সাগর, সিরাজুল ইসলাম বাবু, সুলতানপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আব্দুর রব, মেহেদী হাসান, শেখ আবু রায়হান, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার সভাপতি এস এম মহিদার রহমান, জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক আল ইমরান ইমু প্রমুখ।

পরে জাকারিয়া হত্যার বিচার দাবিতে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন একত্রিত হয়ে শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়ন কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়।

সভায় গঠিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল ও কামরুল ইসলাম ফারুক।

ডা. আবুল কালাম বাবলাকে আহ্বায়ক এবং শেখ মাসুম বিল্লাহ শাহীনকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রফেসর নুর মোহাম্মদ পাড়, সিরাজুল ইসলাম বাবু, তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু, সাংবাদিক আবুল কাশেম, জেলা ছাত্রদল, জেলা ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, এড. আকবর আলী ও কামরুজ্জামান রাসেল।

কমিটিতে ৩৮টি সংগঠন থেকে তিনজন করে সদস্য রাখা হয়েছে। সভায় জাকারিয়া হত্যার বিচার দাবিতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণের বিষয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের। বাপ্পী হাসানকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসাফম করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার প্রধান আসামিসহ ৩ জনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)

    October 7, 2026

    কৃষ্ণনগরে চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন খোকন

    October 7, 2026

    ছেলে হত্যা : জামিনে বেরিয়ে মারা গেলেন বাবা!

    October 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.