চৌগাছা সংবাদদাতা :
যশোরের চৌগাছায় প্রায় এক বছর আগে ছেলের মৃত্যুর ঘটনায় মামলায় জেল খেটে জামিনে আসা বাবা রবিউল ইসলাম (৬৫) মারা গেছেন।
মঙ্গলবার ভোরে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে নিজ বাড়ির সামনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পারিবারিক বিরোধের জেরে কোদালের আঘাতে তার ছেলে মারা যান।
এ ঘটনায় দায়ের করা মামলায় জেল খেটে জামিনে মুক্ত হয়ে তিনি বাড়িতে ফিরে আসেন।
স্থানীয়রা জানান, ছেলের মৃত্যুর ঘটনায় রবিউল ইসলাম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব ও একাকিত্বের কারণে তিনি আরও অসহায় হয়ে পড়েন বলে স্থানীয়দের ভাষ্য।
খবর পেয়ে চৌগাছা থানার এসআই শারমিন আক্তার ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
