Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক “নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় যশোরে শুরু হয়েছে নৌযান শুমারি। এ উপলক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এই র‌্যালি বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, উপজেলা পরিসংখ্যান কার্যালয়, যশোর সদরের পরিসংখ্যান কর্মকর্তা নীলা প্রিয়া ময়ূরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ। জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা যায়, ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের কোটচাঁদপুরে চাচাত ভাইয়ের দায়ের কোপে তবিবর রহমান (৪৫) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। রোববার সকাল সাতটার দিকে উপজেলার মল্লিকপুর গ্রামের সাপমারি মাঠে এ হত্যার ঘটনা ঘটে। নিহত তবিবর রহমান মল্লিকপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। নিহতের ভাই জিয়ার রহমান জানান, রোববার সকালে পারিবারিক কলহের জেরে তবিবর রহমান তার চাচিকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে চাচা গফুর হোসেন এবং চাচাত ভাই শাকিল হোসেন ও উজির হোসেন তাকে মারার জন্য ধাওয়া করলে তিনি প্রাণভয়ে দৌড়ে মল্লিকপুরের সাপমারি…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’ (এসবিজিএন)’র সদস্যদের দিনব্যাপি ব্যবসায়ী উদ্যোক্তা উন্নয়ন রিফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা উন্নয়ন সংগঠন ‘স্বদেশ’র প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। দাতা সংস্থা একশনএইড’রর সহায়তায় এবং স্বদেশ’র বাস্তবায়নে আয়োজিত এ প্রশিক্ষণে ২০ জন এসিড সারভাইভর অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করেন দেবজ্যোতি ঘোষ। প্রশিক্ষণে অংশ নেয়া সারভাইভাররা হাঁস-মুরগি পালন, মাছ চাষ, গবাদি পশু পালন, কবুতর পালন এবং সবজি চাষসহ বিভিন্ন ক্ষুদ্র ট্রেডে যুক্ত থেকে সফলতার কথা তুলে ধরেন। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ভূমিদস্যু, চাঁদাবাজ হাসনাত হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শ্যামনগর সহকারী সেটেলমেন্ট অফিসের সামনে কাশিমাড়ী ইউনিয়নবাসীর আয়োজনে শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, কাশিমাড়ি ইউনিয়নের গাংআটি গ্রামের মেহেদী হাসান, সাদ্দাম হোসেন সহ নকিপুরের বিউটি পারভিন। মেহেদী হাসান বলেন, কাশিমাড়ী ইউনিয়ন শ্রমিক লীগের হাসনাত হাসু আওয়ামী লীগ আমলে দুর্ধর্ষ ভূমিদস্যু ও চাঁদাবাজ ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরও হাসনাত হাসুর অত্যাচার নিপীড়ন থামেনি। তার বাহিনী এখনো এলাকায় সক্রিয়। তার মদদে আমাদের দীর্ঘ ৪০/৫০ বছরের চলাচলের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা শাখার সহসভাপতি খয়রাত হোসেনকে আটক করেছে যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। শনিবার রাত ১১টার পর শহরের খালধার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খয়রাত হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ইমিটেশন ব্যবসায়ী আল আমিন হোসেন (২৯) হত্যা মামলার সন্দিগ্ধ আসামি সৌরভ হোসেন তুষারকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই হত্যা মামলায় দুইজনকে আটক করলো র‌্যাব। রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার রাজারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তুষারকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার বাসিন্দা। র‌্যাব জানায়, গত ২০ আগস্ট সকালে আল আমিন হোসেন প্রতিদিনের মতো শহরের চৌরাস্তা মোড়ের স্বর্ণপট্টিতে তার দোকানে যান। সকাল সাড়ে ৯টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে জানান, একজন অসুস্থ হয়েছেন এবং তাকে হাসপাতালে…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোর ডিবি পুলিশ অভয়নগরে একটি দেশি তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে আটক করেছে। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের হালিমের মোড়ের জসিমের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলেন, অভয়নগরের ধোপাদি মধ্যপাড়া এলাকার আলামিন শেখ (২৮), বুইকারা এলাকার বিল্লাল খাঁ (৩৬) এবং ধোপাদি এলাকার জুয়েল গাজী (৩০)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানকালে আসামিদের দেহ তল্লাশি করে আলামিন শেখের কাছ থেকে একটি দেশিনতৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা আলাদা অভিযানে ১৯ কেজি গাঁজাসহ ৫জনকে আটকের দাবি করেছে। শনিবার (২২ আগস্ট) রাতে অভিযান দুইটি পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানিয়েছেন, শনিবার রাত আটটার দিকে যশোর-মাগুরা সড়কের রাজাপুর জামতলা নামক স্থানে যশোর থেকে ছেড়ে যাওয়া মাগুরাগামী সায়রা পরিবহন নামক একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়। এরা হলেন, যশোর সদর উপজেলার দারাজহাট মধ্যপাড়ার আবুবক্কারের স্ত্রী মঞ্জুরা ওরফে বুড়ি (৬০), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি সদরঘাট এলাকার মৃত হাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৫৩), হান্নান জর্দ্দারের ছেলে সোহেল রানা (২২) এবং সদর উপজেলার এড়েন্দা বাজার…

Read More

কাজী নূর যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে উল্টো সর্বস্ব হারিয়ে বাড়ি ফিরছেন রোগী ও তাদের স্বজনরা। চোর, পকেটমার ও সংঘবদ্ধ ‘অজ্ঞান পার্টি’র দাপটে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। হাসপাতালের বহির্বিভাগ থেকে শুরু করে অন্তর্বিভাগের কেবিন ও সাধারণ ওয়ার্ড পর্যন্ত চোর চক্রটি অবাধে বিচরণ করছে। কৌশলে রোগীদের মুঠোফোন, টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে সুযোগ বুঝে জনস্রোতে মিশে যাচ্ছে তারা। ফলে কে সাধু আর কে চোর, তা সনাক্ত করতে হিমশিম খাচ্ছেন ভুক্তভোগীরা। প্রাপ্ত তথ্যমতে, চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনেই হাসপাতালে অন্তত অর্ধডজন চুরি ও পকেটমারের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে দুই নারীকে আটক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : বর্তমান বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে বেতনের তিনগুণ বৃদ্ধি, নির্দিষ্ট পে-স্কেল ও উৎসব ভাতা নির্ধারণের দাবিতে আন্দোলন করায় যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহের ২ হাজার ২১২ জন গ্রামীণ ডাক কর্মচারীর বেতন কর্তন করা হয়েছে। ইতিপূর্বে টানা ১৩ দিন ধর্মঘট পালনের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হলেও খুলনা বিভাগীয় পোস্ট মাস্টার জেনারেল ও ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলের নির্দেশে এই বেতন কর্তন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়েছে। গ্রামীণ ডাক-কর্মচারী ইউনিয়ন যশোর জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক…

Read More