Author: banglarbhore

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা মানপাড়া গ্রামে বাবার মৃত্যুর পর তার লাশ বাড়ির বারান্দায় রেখেই পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ন্যাসগাছা মানপাড়া গ্রামের মাহবুর ও আছাবুর নামের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক জমিজমা ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি। এরই মধ্যে সোমবার সকালে তাদের বাবা মারা যান। বাবার মৃত্যুর পর তার লাশ বাড়ির বারান্দায় রাখা অবস্থাতেই জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে…

Read More

চুড়ামনকাটি সংবাদদাতা যশোর সদরের চুড়ামনকাটির মুন্সি মেহেরুল্লাহ নগর রেল স্টেশনটি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার  সকাল ১০ টায় মেহেরুল্লাহ রেল স্টেশনে এই মানববন্ধন কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) হাজার হাজার শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মকর্তাগণ ও এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগ লাঘবে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি মেহেরুল্লাহনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেনের স্টপেজ চালুর দাবি জানান। তারা বলেন, রেল স্টেশনটি চালু হলে কৃষি প্রধান এলাকা হওয়ায় কৃষকরা ব্যাপক লাভবান হবেন। স্বল্প খরচে তাদের কৃষি পণ্য দেশের ভিন্নি জেলায় পাঠাতে পারবেন অতি সহজে। যাতে কৃষকদের খরচ ও সময় দুটোই বাঁচবে। এ সময়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শহরকে যানজটমুক্ত করা এবং সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে কঠোর আইনি ও প্রশাসনিক অবস্থানে নেমেছে যশোর পৌরসভা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে সমন্বিত অভিযান পরিচালিত হয়। অভিযানটি শহরের ব্যস্ততম এলাকা মুজিব সড়ক, দড়াটানা মোড় এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের প্রধান সড়ক ও ফুটপাতে পরিচালনা করা হয়। অভিযানকালে উপস্থিত যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ সাংবাদিকদের জানান, “বহিরাগত ও অবৈধ ইজিবাইক, অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল এবং সড়কের পাশের ফুটপাতগুলো দখল হয়ে থাকায় পৌরসভার বাসিন্দা সহ দূর-দূরান্ত থেকে আসা পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সাধারণ মানুষের যাতায়াত…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদ থেকে রবিউল ইসলাম (৩৫) নামে এক প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৭ নম্বর পাতিবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুস্তমপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি সৌদি আরবে প্রবাসজীবন শেষে দেশে ফিরে রুস্তমপুর মাঠপাড়া এলাকায় বসবাস করছিলেন। স্থানীয় সূত্র ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রবিউল কিছুদিন ধরে পারিবারিক ও আর্থিক নানা সমস্যায় ছিলেন। ভোরে তিনি শ্বশুর নজির আহম্মেদের বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাকাডাকি করেন। পরে বাড়ির একতলা ছাদের পানির পাইপের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ…

Read More

মাগুরা সংবাদদাতা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে মাগুরায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। সোমবার বেলা ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৪৩ জন অসহায় ও দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৩০ হাজার টাকার চেক দেয়া হয়। এ সহায়তার মধ্যে আর্থিক ও চিকিৎসা সহায়তাও রয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারের বরাদ্দকৃত সম্মানির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই স্থানীয় নেতাকে সাংগঠনিক সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার রাতে তাদেরকে অব্যাহতি দেয়া হয়। অব্যাহতি পাওয়া নেতারা হলেন, ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা। দলীয় সূত্রে জানা যায়, সরকারি সম্মানির তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ ওঠার পর প্রাথমিক তদন্ত পরিচালনা করা হয়। অভিযোগের সততা পাওয়ায় সংগঠনের ভাবমূর্তি রক্ষায় উপজেলা জামায়াত এ সিদ্ধান্ত গ্রহণ করে। কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান,…

Read More

♦ তাপে বছরে হারাচ্ছে ১১৮ কোটি কর্মদিবস ♦ শ্রমিকদের মজুরি ক্ষতি বছরে ৬২২ কোটি ডলার ♦ জিডিপির ১.৩৮% গিলে খাচ্ছে তাপপ্রবাহ ♦ গরমে কমছে আয়, বাড়ছে চিকিৎসা ব্যয় বাংলার ভোর ডেস্ক : দুপুরের রোদে রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন রিকশাচালকের জন্য ৩৭ ডিগ্রি সেলসিয়াস শুধু আবহাওয়ার একটি সংখ্যা নয়। এই তাপমাত্রা পার হওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ওপর চাপ বাড়ে, কাজের গতি কমে, বিশ্রামের প্রয়োজন হয়। যে সময়টুকু তিনি রাস্তায় থাকার কথা, তার একটি অংশ চলে যায় ছায়া খুঁজতে কিংবা শরীর সামলাতে। আর একজন দিনমজুরের কাছে সেই বিরতির অর্থ দাঁড়ায় সরাসরি আয় কমে যাওয়া। এই ছোট ছোট আয়হানিই এখন বড় হয়ে দেখা…

Read More

বাংলার ভোর ডেস্ক : আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা। পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের মানতে হবে ছয়টি বিশেষ নির্দেশনা। রোববার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জুনিয়র বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ করেছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য দিয়েছে ছয়টি নির্দেশনা। সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেয়া হবে। যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের- পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য দেড় ঘণ্টা (১…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরের চৌগাছায় ৯০ পিস ইয়াবাসহ মো. আশিক হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার রাত সাড়ে ৭টার দিকে চৌগাছার মির্জাপুর গ্রামের মির্জাপুর বাওড়ের সামনে সাহারা আফরীন ক্যাফের পাশের ফাঁকা জায়গা থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সামিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আশিককে ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি মির্জাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন প্লাস পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজের মেধাবী শিক্ষার্থী তাসফিয়া রহমান অন্বেষা। তার প্রাপ্ত নম্বরের হার ৯৫ দশমিক ৬৬ শতাংশ। তাসফিয়া রহমান অন্বেষা যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কানিজ ফাতেমা এ্যানি ও ডা. মোস্তাফিজুর রহমানের বড় মেয়ে। এসএসসি পরীক্ষায় তার এই সাফল্যে পরিবার, স্বজন ও শিক্ষকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। নিজের সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে অন্বেষা। একই সঙ্গে তার সাফল্যের পেছনে বাবা-মা, নানা-নানি, পরিবারের অন্যান্য সদস্য এবং…

Read More