Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নিউমুরিং টার্মিনাল ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
  • যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ
  • গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  • জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ
  • ‘কন্যাশিশুর সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান’
  • লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • কেশবপুরে কন্যাশিশু দিবসে বাল্যবিবাহ বন্ধের আহ্বান
  • পাইকগাছায় বিশেষ অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ১৮
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় বিশেষ অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ১৮

banglarbhoreBy banglarbhoreOctober 13, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কপিলমুনি সংবাদদাতা :
খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতাসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর এলাকা থেকে মান্নান হাজরা (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং ২০২৪ সালে থানায় দায়ের করা একটি নাশকতা মামলার সন্দেহভাজন আসামি।

পাইকগাছা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) একরামুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া ১৮ জনের মধ্যে জুয়া আইনে ছয়জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন, নিয়মিত মামলায় দুজন এবং অন্যান্য অপরাধে পাঁচজন রয়েছেন।

ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অপরাধ নিয়ন্ত্রণে তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নিউমুরিং টার্মিনাল ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ

    October 13, 2026

    যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ

    October 13, 2026

    গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.