Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ
  • গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  • জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ
  • ‘কন্যাশিশুর সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান’
  • লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
  • কেশবপুরে কন্যাশিশু দিবসে বাল্যবিবাহ বন্ধের আহ্বান
  • পাইকগাছায় বিশেষ অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ১৮
  • রামপালে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে কন্যাশিশু দিবসে বাল্যবিবাহ বন্ধের আহ্বান

banglarbhoreBy banglarbhoreOctober 13, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর সংবাদদাতা :
‘শিশুবিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ স্লোগানে যশোরের কেশবপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কন্যাশিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মোছা. মুসলিমা আক্তার। পরে পবিত্র গীতা পাঠ করা হয়। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।

অনুষ্ঠানে কন্যাশিশুরা নিজেদের অধিকার ও স্বপ্নের কথা তুলে ধরে বক্তব্য দেয়। কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সানজিদা দাস, অংকিতা বিশ্বাস ও সিথি বক্তব্য দেয়। এ ছাড়া কেশবপুর সরকারি পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আদ্রিতা সিকদার এবং নবম শ্রেণির শিক্ষার্থী মাহজাবিন তাশফিয়া বক্তব্য দেয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, আইন অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। এর আগে কোনোভাবেই বিয়ে দেয়া যাবে না।

কন্যাশিশুদের সাহসী বক্তব্যের প্রশংসা করে তিনি বলেন, নিজেদের স্বপ্ন ও অধিকার নিয়ে তাদের আত্মবিশ্বাসী বক্তব্য আশাব্যঞ্জক। নারীর প্রতি নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর আমির মো. জাকির হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান জানান, সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রমে নারীদের নামে কার্ড বরাদ্দের বিষয়টি জানানো হয়েছে।

একই দিন দুপুর ২টায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী কার্যক্রমটির উদ্বোধনের কথা রয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানজুড়ে কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্ব দেয়া হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ

    October 13, 2026

    গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর

    October 13, 2026

    জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.