Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক জাপানে অনুষ্ঠেয় এন্ডোস্কোপিক শল্যচিকিৎসার ২২তম বিশ্ব কংগ্রেসে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান পান্নু। আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর জাপানের ইয়োকোহামায় এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে জাপান সোসাইটি ফর এন্ডোস্কোপিক সার্জারির ৩৯তম বার্ষিক সভা। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শল্যচিকিৎসা বিশেষজ্ঞ, চিকিৎসক ও গবেষকরা অংশ নেবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে ছয় হাজারের বেশি অংশগ্রহণকারী এবং তিন হাজার পাঁচশর বেশি বৈজ্ঞানিক উপস্থাপনা থাকবে। এন্ডোস্কোপিক শল্যচিকিৎসার সর্বশেষ অগ্রগতি, আধুনিক চিকিৎসাপদ্ধতি, নতুন অস্ত্রোপচার কৌশল ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের মধ্যে…

Read More

বাংলার খেলা প্রতিবেদক কদিন আগেই বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্টের আয়োজনের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগেই জানা গিয়েছিল এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দল। এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে জিডি (গেম ডেভলপমেন্ট) ট্রফি নামে। টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পেয়েছেন ওপেনার আসাদুল্লাহ হিল গালিব ও অফ স্পিনার আফিফ হোসেন লিখন। এছাড়া অনূর্ধ্ব-২৩ দলে বামহাতি ওপেনার আজিজুল হাকিম তামিম ও মিডল অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকী অলিন। দলটির অধিনায়ক করা হয়েছে অলিনকে। এরই মধ্যে এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী এই টুর্নামেন্টের পর্দা উঠছে আগামী শুক্রবার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে…

Read More

বাংলার খেলা প্রতিবেদক আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নিতে উজবেকিস্তানগামী বাংলাদেশ জাতীয় যুব ফুটবল দলের সাথে যাচ্ছেন যশোরের দুই কৃতি ক্রীড়া ব্যক্তিত্ব। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিশিয়াল প্রতিনিধি ও পর্যবেক্ষক বহরে যুক্ত হয়েছেন যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক (প্রশাসন) শামস্-উল-বারী শিমুল ও একই একাডেমির যুগ্ম পরিচালক ও জাতীয় দলের সাবেক গোলকিপার মাসুদুর রহমান টনি। শনিবার রাত সাড়ে ৯টার ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হবেন বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন শিমুল। দেশের ফুটবল উন্নয়নে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরিতে তাদের প্রতিষ্ঠিত এই একাডেমির বিশেষ অবদান রয়েছে। উল্লেখ্য, এই মহাগুরুত্বপূর্ণ এএফসি বাছাইপর্বের মিশন সামনে রেখে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ; যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে ফারুক হোসেন সভাপতি ও নান্নু আবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষে শহরের মুড়লীর ডিকে কমিউনটি সেন্টারে সকাল ৯টা থকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৮ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ফারুক হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লিটু আনাম (১১) ভোট পান। নান্নু আবীর ১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সামিউল আলীম সৌরভ (৭ ) ভোট ও হেলাল হোসেন (৩) ভোট পান। নির্বাচনের বিজয়ী অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ সভাপতি আব্দুস সালাম, সহ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : বাঁচতে শেখা যশোরে উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার লিলিয়ানা ফন্ড ও সিডিডি সহযোগিতায় ম্যাপ ইন সিবিআর প্রকল্পের আওতায় যশোর পৌরসভায় সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে সচেতনতামূলক এ সভার আয়োজন করে বাঁচতে শেখা। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভা প্রশাসক রফিকুল হাসান, বিশেষ অতিথি ছিলেন রেকর্ড রুম ডেপুটি কালেক্টর (আরআরডিসি) সোয়ইব হাসান আকন্দ, যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা তাসলিমা আক্তার, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের জেলা কর্মকর্তা মুনা আফরিন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, বাঁচতে শেখার উপপরিচালক মাহাবুবুর রহমান। এছাড়া পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্য প্রতিনিধি,…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা : মানবাধিকার সুরা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই-এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে মানবাধিকার সংস্থা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এবিএফ)’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কোটচাঁদপুর শহরের পৌর পাঠাগার মিলনায়তনে উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার আমির মাস্টার আজিজুর রহমান, পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আপেল, সহ-সভাপতি রেজাউল করিমসহ অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এবিএফ)…

Read More

কালিগঞ্জ সাংবাদদাতা : সাতক্ষীরার কালিগঞ্জে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে উধাও হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। জানা গেছে, গত ২৩ আগস্ট সকাল ৯টার দিকে উপজেলার কৃষ্ণনগরে বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ওই শিক্ষক নিজ মোটরসাইকেলে চড়িয়ে ওই ছাত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে চলে যান। সহকারী মৌলবি মাহবুব আলম ২০২৫ সালে বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসা যোগদান করেন। তার বাড়ি পাশ্ববর্তী ইউনিয়ন কাশিমাড়ী। অপহৃত ওই ছাত্রী আঁখি মনি। এ ঘটনায় মেয়ের পিতা আছাদুর রহমান কালিগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। এদিকে মঙ্গলবার বেলা ১১ টার মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবর রহমান মাদ্রাসার শিক্ষকদের সাথে সভা করে সহকারী মৌলবী মাহবুব আলমকে সাময়িক বরখাস্ত করেছেন। এই ঘটনার পর এলাকার…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা : বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সাতক্ষীরা জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিবর্গের পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসন সাতক্ষীরার সহযোগিতায় জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে ও বিআরটিএ সাতক্ষীরার সহকারী পরিচালক জমির হোসেনের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডিএম আবুল হাশেম, খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক ওমর ফারুক, সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরের চৌগাছার আনসার সদস্য সুমন হোসেনের বিরুদ্ধে ফের মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তাকে নিয়ে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে সুমন দাবি করেছেন, তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের ভাষ্য, আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে কর্মরত সুমন হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এর আগে তিনি খাগড়াছড়িতে কর্মরত থাকাকালে কক্সবাজার থেকে মাদক এনে যশোরে বিক্রির অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। বর্তমানে তিনি লালমনিরহাটে কর্মরত রয়েছেন। নতুন করে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারীর পাশে বসে সুমন তাকে ইয়াবা সেবনে…

Read More

বাংলার ভোর ডেস্ক : পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলকে ঢাকায় এনে খেলানো হলে এ দেশের ভক্ত-সমর্থকদের স্বপ্ন পূরণ হতে পারে, তবে এতে বাংলাদেশ ফুটবলের কোনো মৌলিক পরিবর্তন হবে বলে মনে করেন না ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে তিনি পরিস্কার করে দিয়েছেন, সরকারের অর্থ ব্যয়ে একটি ম্যাচকে উপলক্ষ করে বিপুল পরিমাণ টাকা খরচ করার মতো মানসিকতা বা সুযোগ এই মুহূর্তে সরকারের নেই। সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তার আগে বিশ্ব ফুটবলের জায়ান্ট দলটিকে বাংলাদেশে আনার আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস…

Read More