শ্যামনগর সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে ৮৫ বছর বয়সী বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার ছেলে মো. আব্দুল মোমিন। রোববার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মোমিন দাবি করেন, তার ও তার স্ত্রী আম্বিয়া বেগমের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, তারা কখনো তার বৃদ্ধা মাকে নির্যাতন করেননি এবং বাড়ি থেকেও বের করে দেননি। লিখিত বক্তব্যে আব্দুল মোমিন বলেন, গত ২৮ জুলাই একটি গণমাধ্যমে তার ৮৫ বছর বয়সী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। সেখানে…
Author: banglarbhore
জীবননগর সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিনজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোর ৩ টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় পুশইনের এ চেষ্টা করে বিএসএফ। রোববার সকাল ১০ টার সময় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত পিলার ৭০/২ এস বরাবর অবস্থিত গেইট দিয়ে রোববার ভোর ৩ টার দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তিন জন ব্যক্তিকে (এক পুরুষ ও দুই নারী) বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। উক্ত ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশের…
লোহাগড়া সংবাদদাতা : নড়াইলে লোহাগড়ায় অবিরাম বর্ষণ আর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় বিভিন্ন বিলে আউশ ধান নষ্ট হয়ে গেছে।পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ আটকে অপরিকল্পিতভাবে মাছের ঘের তৈরি এবং রক্ষণাবেক্ষণের অভাবে খাল-নালা ভরাট হয়ে এই বিপর্যয় ঘটেছে। একারনে শত শত কৃষক চরম লোকসানের আশংকায় রয়েছে। রোববার লোহাগড়া কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২ হাজার হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। স্থানীয় জাতের ‘রাতুল আউশ’ চাষের জন্য এ সকল বিল অত্যন্ত উপযোগী। পানি বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এ ধানের গাছ দ্রুত বেড়ে ওঠে। বিগত বছর গুলোতে সহনীয় বৃষ্টিপাতের কারণে রাতুল ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষক মফিজুর রহমান জানান, জুলাইয়ের মাঝামাঝি…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরের শার্শা ও অভয়নগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২৪১৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর ও পুলিশ। রোববার জেলা মাদকদ্রব্য অধিদপ্তর ও পুলিশ ভিন্ন ভিন্ন বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। মাদকদ্রব্য অধিদপ্ত জানায়, সকাল ৯ টায় শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মহাসড়কের থ্রি হুইলারের এক যাত্রীর দেহ তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল কাদের (৫৯) নামে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বাটন ফোনও জব্দ করা হয়েছে। আটক আব্দুল কাদের শার্শা উপজেলার বুজতলা পূর্বপাড়া এলাকার মৃত ইমান আলী মন্ডলের ছেলে। এদিন দুপুরে তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা…
বাংলার ভোর প্রতিবেদক ; সৌদি আরবের সাথে যৌথ সামরিক জোট থেকে প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল এবং বন্দর ইজারা বাতিলসহ বিভিন্ন দাবিতে যশোরে সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটি। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১২টায় প্রেস ক্লাব যশোরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস। বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধকে সমগ্র মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র তার আধিপত্য বজায় রাখতে চায়। অন্যদিকে প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী শক্তি চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রকে যুদ্ধে ব্যস্ত রেখে কোন ঠাসা করতে চায়। ফলে…
বাংলার ভোর প্রতিবেদক : সুলতান শিশুদের ভালোবাসতেন, তেমনি প্রকৃতি ও কৃষককে ভালোবাসতেন। তাই শিশুদের সংস্কৃতি এবং খেলাধুলায় পারদর্শী করে গড়ে তুলতে হবে। যাতে আগামীর বিজ্ঞান ভিত্তিক বাংলাদেশ গঠনে শিশুরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শনিবার সন্ধ্যায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিবর্তন যশোর পরিচালিত চারুকলা শিক্ষালয় ‘আনন্দ বাড়ি’র আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এস. এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্র প্রদর্শনীর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন নেতৃবৃন্দ। সপ্তর্ষী দাস শীলার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিবর্তন যশোরের উপদেষ্টা আবুল বাশার সাইফুদৌলা ও অর্চনা বিশ্বাস। এ সময় দৈনিক বাংলার ভোর এর উপদেষ্টা সম্পাদক হারুন অর রশীদ, যশোর ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু,…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরে সুরধুনী সংগীত নিকেতনের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হ-য-ব-র-ল-২০২৬’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় একের পর এক মনমুগ্ধকর পরিবেশনায় মেতে ওঠে উপস্থিত দর্শক-শ্রোতারা। অনুষ্ঠানের শুরুতেই শিশু ও কনিষ্ঠ শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ক্লাসিক পরিবেশনাসহ বেশ কিছু জনপ্রিয় ছড়াগান উপহার দেয়। পরম মল্লিক রবীন্দ্রনাথের ‘আজ ধানের ক্ষেতে’ এবং অর্ণা দাস নজরুলের ‘রুমঝুম রুমঝুম’ গেয়ে পুরো মিলনায়তন মুগ্ধ করেন। এছাড়া ছোটদের কণ্ঠে ‘টাপুর টুপুর বৃষ্টি’, ‘বিড়াল ছানা’, ‘ছোট চড়ুই’ ও ‘টুকটুকে লাল’-এর মতো ছড়াগানগুলো অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে। দেশাত্মবোধক ও লোকসংগীতের পর্বে পরিবেশিত হয় ‘এই যে আমার…
বাংলার ভোর প্রতিবেদক : সরকারি জমি ও জনসাধারণের চলাচলের রাস্তা নিয়ে আদালতে ‘মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে যশোরের শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম ও স্থানীয় ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে। শনিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বেনাপোলের ভবেরবেড় গ্রামের ভুক্তভোগী সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বেনাপোল পৌরসভার ৮৮ নম্বর ভবেরবেড় মৌজার ১ নম্বর খতিয়ানের সিএস ও এসএ ২৮২ নম্বর দাগের ৫১ শতক সরকারি জমিতে স্থানীয় সাধারণ মানুষের চলাচলের একটি রাস্তা রয়েছে। তবে জমিটি বর্তমানে স্থানীয় এক ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছেন। এ বিষয়ে আদালতের নির্দেশে সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের দায়িত্ব দেয়া…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) দ্রুত চালুর উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের বর্তমান শয্যা সংখ্যা ৩০০ থেকে ৫০০ তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। শনিবার যশোর জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান বলেন, সরকারের অস্তিত্ব টিকে থাকে জনগণের সেবা প্রদানের মাধ্যমে। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। যশোর জেনারেল হাসপাতালের সিসিইউ দ্রুত চালু করতে কী কী প্রয়োজন, সেগুলো নিশ্চিত করার জন্যই এই পরিদর্শন। সিসিইউ দ্রুত চালু করা এবং প্রধানমন্ত্রী যাতে এটি উদ্বোধন করতে পারেন,…
বাংলার ভোর প্রতিবেদক : ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেখে যোগাযোগ। এরপর যশোরে ডেকে এনে এক যুবককে আটকে আপত্তিকর ছবি তোলার অভিযোগ। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মোটরসাইকেল, ল্যাপটপ ও নগদ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ‘হানি ট্র্যাপ’ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চক্রটির তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন-যশোর শহরের শংকরপুর এলাকার রাজা এবং তার দুই সহযোগী বৃষ্টি ও জারা। শনিবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, নড়াইলের কালিয়া উপজেলার ওই যুবক ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে রাজা তার সঙ্গে যোগাযোগ করে…