মণিরামপুর সংবাদদাতা
মিলাদ মাহফিল, কবর জিয়ারত এবং আলোচনা সভার মধ্য দিয়ে রোববার যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত মোহাম্মদ মুছার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান এ রাজনীতিবিদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেল ৪টায় স্থানীয় শহীদ মশিউর রহমান অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম (রবু)। সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মফিজুর রহমান। এ সময় মণিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, জিএম মিজানুর রহমান, মোতালেব গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাবেক সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা কামরুজ্জামান শাহিন ও মঈনুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হুসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, সদস্য সচিব মাস্টার হুমায়ুন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব মাসুদ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর, শ্রমিক দলের সভাপতি মোমিন হোসেন, কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান নাজীম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, পৌর ছাত্রদলের সদস্য এনজেল পারভেজ রিফাত ও খেদাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হানিফাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মরণসভা শেষে মরহুম মুসার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের প্রতি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মরহুমের দুই সন্তান বিএনপি নেতা কামরুজ্জামান শাহিন ও মঈনুল ইসলাম। একই সঙ্গে তারা তাদের পিতার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যশোর শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় গতবছর ৪ অক্টোবর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোহাম্মদ মুছা ইন্তেকাল করেন।
