Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক : মহাসড়কের পাশে ময়লার স্তুপ। ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বর্জ্য। কোথাও দিনের পর দিন পড়ে থাকছে পচা-দুর্গন্ধযুক্ত বর্জ্য। বেওয়ারিশ কুকুর ও গবাদিপশু টেনে-হিঁচড়ে সেই ময়লা ছড়িয়ে দিচ্ছে আশপাশের রাস্তায়। কোথাও আবার ডাস্টবিন না থাকায় সড়কের একাংশই পরিণত হয়েছে ময়লা ফেলার স্থানে। এমন দৃশ্য এখন নিত্যদিনের যশোর শহরে। পৌরসভা সূত্রে জানা গেছে, যশোর পৌর এলাকায় বর্তমানে প্রায় সাড়ে চার লাখ মানুষের বসবাস। প্রায় এক লাখ পরিবারের এই শহরে প্রতিদিন গড়ে ৮০ টন বর্জ্য জমা হয়। এসব বর্জ্য সংগ্রহে পৌর এলাকায় রয়েছে ৪০টি বড় ও ৫০০টি মাঝারি কন্টেইনার। অথচ প্রায় এক লাখ পরিবারের বিপরীতে গৃহস্থালি বর্জ্য রাখার ডাস্টবিন সরবরাহ করা…

Read More

মণিরামপুর সংবাদদাতা : যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মহিলা দল নেত্রী রওনক জাহানসহ অসুস্থ নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, জিএম মিজানুর রহমান, মোতালেব হোসেন, কফিল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাঈদুল ইসলাম, স্বেচ্ছাসেবক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : জয়তী সোসাইটি যশোরের উদ্যোগে উদ্বোধন করা হয়েছে আদর্শ ফিজিওথেরাপি সেন্টার। শনিবার বিকেলে জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামানের সভাপতিত্বে জয়তী সোসাইটি পরিচালিত রায়পাড়ার আদর্শ মহিলা উন্নয়ন সংগঠনে ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে আদর্শ ফিজিওথেরাপি সেন্টার। উদ্বোধন করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। বিশেষ অতিথি ছিলেন নগর মহিলা দলের ৬ নং ওয়ার্ড সভাপতি হেলেনা পারভীন। বাঁচতে শেখা প্রতিনিধি সিআরআর অফিসার জ্যোস্না খাতুন। অতিথি ছিলেন নগর মহিলা দলের ৬ নং ওয়ার্ড সহ সভাপতি কাজল রেখা। রায়পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম, সমাজসেবক খোরশেদ আলম। অনুষ্ঠানের শুরুতে জয়তী সোসাইটির এই কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী…

Read More

তালা পৌর সংবাদদাতা : সাতক্ষীরার তালায় বজ্রপাতে চিত্ত রঞ্জন আইচ (৫০) নামে এক কাপড় ব্যাবসায়ীর মৃত্যু হয়েছ। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। প্রতিবেশিরা জানান, চিত্তরঞ্জনের তালা বাজারে কাপড়ের দোকান রয়েছে। শনিবার সকালে তিনি বাড়ির পাশে নিজের জমিতে কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রপাত সরাসরি তার শরীরে আঘাত করলে তার গায়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক : নজরুল কেবলমাত্র বিদ্রোহী কবি নন। তিনি বহু গুণের অধিকারী ছিলেন। একটি বাক্যে তাকে বাক্সবন্দি করা মানে সাম্প্রদায়িকতা। নজরুল ছিলেন অসাম্প্রদায়িক কবি এবং দার্শনিক। একদিকে তিনি মুসলমানদের জন্য যেমন গজল লিখেছেন তেমনি হিন্দু সম্প্রদায়ের জন্য লিখেছেন শ্যামাসঙ্গীত। তিনি আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরে শহিদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে বাঙলাদেশ লেখক শিবির যশোর জেলা শাখা আয়োজিত ‘চেতনায় নজরুল’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন আলোচকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক অধ্যক্ষ পাভেল চৌধুরী। বাঙলাদেশ লেখক শিবির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি জি. এম আব্দুল আলীম। ‘কাজী নজরুল…

Read More

শ্যামনগর সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরে দাসকাটি গ্রামের গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, গ্রাম্য চিকিৎসক গোলাম মোস্তফার ব্যক্তিগত জোবেদা ক্লিনিকে অপারেশন করতে যেয়ে ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্ত ও তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে আলমগীর হোসেন পাইলসের অপারেশন করানোর জন্য জোবেদা ক্লিনিকে যান। সেখানে তার পাইলসের অপারেশন শুরু করার পর কোনো একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে স্বজনরা জানান। নিহতের আত্মীয় অভিযোগ করে বলেন, চিকিৎসক গোলাম মোস্তফার ভুল…

Read More

বাংলার খেলা প্রতিবেদক : বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন যশোরের দুই উদীয়মান ক্রিকেটার। দুই মিডল অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকী অলিন ও শাহরিয়ার সাকিব। শুধু স্কোয়াডে সুযোগ পাওয়াই নয়, দলটির নেতৃত্বের দায়িত্বও পেয়েছেন যশোরের কৃতি সন্তান কালাম সিদ্দিকী অলিন। একই সঙ্গে যশোরের দুই ক্রিকেটারের অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে সুযোগ পাওয়া এবং তাদের একজনের অধিনায়ক নির্বাচিত হওয়ার খবরে উচ্ছ্বসিত স্থানীয় ক্রীড়াঙ্গন। বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে আসা এই দুই ক্রিকেটারের সামনে এবার জাতীয় দলের মূল মঞ্চে ওঠার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। কালাম সিদ্দিকী অলিনের জন্ম যশোরে। তবে তার বেড়ে ওঠা ঢাকায়। বাবার ব্যাংক চাকরির সুবাদে শৈশব থেকেই…

Read More

শার্শা সংবাদদাতা : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি সারদার নুরুল আমিন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে পৌঁছান। এ সময় তিনি ইমিগ্রেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান, নিরাপত্তাব্যবস্থা এবং সীমান্ত দিয়ে যাত্রীদের যাতায়াতসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের এসবি প্রধান সারদার নুরুল আমিন বলেন, প্রতিবেশি দেশ ভারত ট্যুরিস্ট ভিসা চালু করেছে। ফলে বাংলাদেশ থেকে অনেক যাত্রী ভারতে ভ্রমণে যাবেন এবং ভারত থেকেও অনেক যাত্রী বাংলাদেশে আসবেন। এসব যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, যাত্রীসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া…

Read More

কেশবপুর সংবাদদাতা : যশোরের কেশবপুরে হরিহর নদে গোসল করতে নেমে আমজাদ আলী মোড়ল (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার আলতাপোল গ্রামের বাসিন্দা আমজাদ আলী মোড়ল প্রতিদিনের মতো হরিহর নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি পানিতে নিখোঁজ হয়ে যান। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীর আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা অভিযান চালানোর পর নদী থেকে আমজাদ আলী মোড়লের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরের চৌগাছায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মারধর, বাড়ি থেকে বের করে দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন আতিকুর রহমান লেন্টু নামে এক ভুক্তভোগী। একই সঙ্গে ৮৫ বছর বয়সী বৃদ্ধ বাবার ওপর নির্যাতন এবং তাকে প্রভাবিত করে সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগও করেছেন তিনি। শনিবার (৮ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন আতিকুর রহমান লেন্টু। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ছোটবেলা থেকেই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে ভাইদের পড়াশোনা করানোসহ সংসারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। নিজের উপার্জন ও পরিশ্রমে…

Read More