Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক : যশোরে ‘সুরধুনী সংগীত নিকেতন’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বর্ষাবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষার গান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এই সংগীতের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের বড়দের পরিবেশনায় “রিমঝিম ঐ নামিল দেয়া” সমবেত রূপক সংগীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুন-অর-রশীদের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সংগঠনের শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট শিল্পীরা বরষার আবহে নজরুল, রবীন্দ্র ও আধুনিক বর্ষার গান পরিবেশন করেন। একক গান পরিবেশন করেন প্রজ্ঞা দত্ত, অহেঞ্জিতা, মনজুরা রহমান, তিথি অধিকারী, পারমিতা ভদ্র, ফাল্গুনী সঞ্জন, শ্যামলী দাস, ইউসরা মানহা, শারমিন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : চিত্রশিল্পী ও লেখক মফিজুর রহমান রুননু বলেছেন, ছোটদের চিত্রাঙ্কনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিত্রাঙ্কনের মধ্যে দিয়ে তাদের ভাবনা কি সেটি প্রকাশ পায়। সমাজ গঠনে এবং যেকোন সৃজনশীল কাজে শিশুদের উৎসাহিত করতে হবে। এখন থেকে তাদের গড়ে তুলতে হবে। কারণ এরাই একসময় সমাজের নেতৃত্ব দেবে। শুক্রবার বিকেলে মুনশি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন নেতৃবৃন্দ। বিবর্তন যশোর পরিচালিত চারুকলা শিক্ষালয় ‘আনন্দ বাড়ি’র আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শর্মিষ্ঠা তুপা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ‘আনন্দ বাড়ির’ অধ্যক্ষ শীলা রাণী দাস, বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক নওরোজ আলম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : বরেণ্য চিত্রশিল্পী এস. এম. সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য চিত্রাঙ্কন উৎসব ‘রঙে রেখায় সুলতান’। শুক্রবার চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট, যশোরের আয়োজনে জিমনেসিয়ামে দিনব্যাপি এ উৎসব অনুষ্ঠিত হয়। সকালের শুরু থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোররা অভিভাবকদের সঙ্গে উৎসবস্থলে উপস্থিত হয়। রঙ, তুলি, পেন্সিল ও ক্যানভাস হাতে তারা নিজেদের কল্পনা ও সৃজনশীলতাকে ফুটিয়ে তোলে ছবির মাধ্যমে। তাদের আঁকায় উঠে আসে প্রকৃতি, গ্রামীণ জনজীবন, কৃষকের সংগ্রাম এবং এস. এম. সুলতানের শিল্পদর্শনের নানা অনুষঙ্গ। আয়োজকরা জানিয়েছেন, এবারের উৎসবে ৬২০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করেছে, যা সাম্প্রতিক সময়ে যশোরে আয়োজিত অন্যতম বৃহৎ শিশু চিত্রাঙ্কন উৎসব। প্রতিকূল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় অ্যাডহক কমিটি পাস, নতুন সদস্য প্রদানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। সভা শুরুর আগে প্রয়াত সাংবাদিক ও দেশে-বিদেশে ঘটে যাওয়া নানা ঘটনায় প্রতিবাদী নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করেন নির্বাহী সদস্য সাইফুর রহমান সাইফ এবং গীতা পাঠ করেন প্রদীপ কুমার ঘোষ। সভায় আলোচনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাবেক সভাপতি ফকির শওকত,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে যশোরের মনিরামপুর উপজেলার ৪৭ নম্বর চাঁদপুর মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স ক্লাব অব যশোরের সভাপতি খুরশিদ আলম বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম আজাহার হোসেন স্বপন, জুনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর অজয় কুমার রায় এবং ফ্লোর মেম্বার ইঞ্জিনিয়ার সেলিম হোসেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভিনসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব…

Read More

বেনাপোল সংবাদদাতা : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা (দক্ষিণ পাড়া) গ্রামের একটি মেহগনি বাগান থেকে বোমা দুটি উদ্ধার করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন। ওসি বলেন, বালুন্ডা গ্রামের আশানুর রহমানের বাড়ির পার্শ্ববর্তী একটি মেহগনি বাগানে স্থানীয় লোকজন একটি সাদা রঙের প্লাস্টিকের হাতব্যাগের মধ্যে ২টি ককটেল সদৃশ বোমা দেখতে পায়। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে বোমা দুটি উদ্ধার করা হয়। ওই ককটেল সদৃশ বোমাগুলো সেখানে রেখে গেছে সে বিষয়ে কেউ কোনো তথ্য প্রদান করতে পারেনি। পরবর্তীতে আলামতগুলো হেফাজতে নেয়া…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে এক অনলাইন প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে যশোর জেলা পুলিশের সাইবার ইনভেস্টিগেশন টিম। এ সময় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা টাকা, গমের ভূষি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে, গত ১৯ জুলাই যশোরের কাজী ফার্মস লিমিটেডের ভুয়া পরিচয় দিয়ে চুয়াডাঙ্গার ব্যবসায়ী মানিক কুমার আগরওয়ালের সাথে ৭৫ মেট্রিক টন গমের ভূষি ক্রয়ের চুক্তি করে চক্রটি। পরে পণ্য সরবরাহ ও অন্যান্য খরচের কথা বলে বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কয়েক দফায় টাকা হাতিয়ে নেয় এবং যশোর থেকে ৬৪,৪১০ কেজি গমের ভূষি আনলোড করে নিয়ে যায়। যাতে ওই ব্যবসায়ীর ৩৪ লাখ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রমৈত্রীর যশোর জেলা শাখার কাউন্সিলে ২১ সদস্য বিশিষ্ট জেলা আহবায়ক কমিটি ঘোষণা। বৃহস্পতিবার বিকেল ৫টায় সংগঠনের যশোর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিলের শুরুতে সংগঠনের প্রয়াত ছাত্রনেতা এবং গণতান্ত্রিক-প্রগতিশীল ছাত্র আন্দোলনের সকল শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর কাউন্সিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কমিটির সদস্য শামীম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা কাইয়ুম শিকদার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও যশোর জেলা শাখার সাবেক সভাপতি শফিকুজ্জামান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় নেতা রাশেদ খান এবং যশোর জেলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : গ্যাস সংকট, অনিমিত বিদ্যুৎ সরবরাহ, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য, যশোর জেলা। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ জনজীবনে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে অস্বাভাবিক ভুতুড়ে বিদ্যুৎ বিলের বোঝা সাধারণ গ্রাহকের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ১১ দলীয় ঐক্য ১০ দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে, গ্যাস ও…

Read More

লোহাগড়া সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিক অ্যাডহক কমিটির সভাপতি কাজী জহির হোসেন অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে নবগঠিত কমিটির পরিচিতি ও দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। নবগঠিত কমিটির সভাপতি কাজী জহির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক শিক্ষক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, সমাজসেবক কাজী এনায়েত হোসেন, উপজেলা বিএনপি নেতা এসএম আবু হায়াত সাবু, খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা আ. হান্নান, গোলাম মোস্তফা মিলন, সহকারী অধ্যাপক শেখ শরিফুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি খান আল মাসুম, শিক্ষক প্রতিনিধি রামকৃঞ্চ সরকার প্রমুখ। এছাড়া সভায় বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী,…

Read More