Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূ অপহরণ
  • নড়াইলে মধুমতির ভাঙনে দিশাহারা নদীপাড়ের মানুষ
  • মহেশপুরে ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
  • ঝিনাইদহ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
  • যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে দুই মামলার অনুমোদন দুদকের
  • নবগঠিত সাতক্ষীরা জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ সংবর্ধিত
  • ‘ঘোমটা’র প্রদর্শনী অনুষ্ঠিত
  • উদীচী যশোরের আয়োজনে ‘শতবর্ষে সুকান্ত’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মহেশপুরে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূ অপহরণ

banglarbhoreBy banglarbhoreOctober 3, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মহেশপুর সংবাদদাতা

মহেশপুরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূ তহিরা খাতুনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বামী রবগুল হোসাইন। গত শুক্রবার গভীর রাতে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের সুন্দরপুর গ্রামে স্বামীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামন্তা দাখিল মাদরাসার শিক্ষক রবগুল হোসাইন কোটচাঁদপুর ইকরা গ্রামের আজিজুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৩-১৪ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন, চলতি বছরের জুন মাসে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামের তহিরা খাতুনের সাথে বিয়ে করেন। এরপর থেকে আজিজুর রহমান মোবাইল ফোনের মাধ্যমে তহিরা খাতুনকে নিজের স্ত্রী বলে দাবি করে আসছিলেন। ঘটনার রাতে মাইক্রোবাসযোগে অস্ত্র হাতে অভিযুক্ত আজিজুর রহমান তাদের বাড়িতে প্রবেশ করেন। প্রথমে ডিবি পুলিশ পরিচয় দিলে রবগুলের পরিবারের সদস্য বাইরে বেরিয়ে আসলে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। এ সময় আজিজুরকে চিনে ফেলে ঘরের দরজা বন্ধ করে দেন তহিরা খাতুন। পরে অভিযুক্তরা দরজা ভেঙে জোরপূর্বক তহিরাকে মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ভিকটিম উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে মধুমতির ভাঙনে দিশাহারা নদীপাড়ের মানুষ

    October 3, 2026

    মহেশপুরে ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের

    October 3, 2026

    ঝিনাইদহ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

    October 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.