Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূ অপহরণ
  • নড়াইলে মধুমতির ভাঙনে দিশাহারা নদীপাড়ের মানুষ
  • মহেশপুরে ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
  • ঝিনাইদহ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
  • যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে দুই মামলার অনুমোদন দুদকের
  • নবগঠিত সাতক্ষীরা জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ সংবর্ধিত
  • ‘ঘোমটা’র প্রদর্শনী অনুষ্ঠিত
  • উদীচী যশোরের আয়োজনে ‘শতবর্ষে সুকান্ত’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মহেশপুরে ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের

banglarbhoreBy banglarbhoreOctober 3, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মহেশপুর সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউপির চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ হোসেন ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন জিহাদ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করেন।

পুলিশ ও স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।

বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমূল হুদা জিন্টু বলেন, রাতের আঁধারে তুহিনের ড্রাগন বাগানে ড্রাগন আনতে যাওয়ার সময় বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে পৃষ্ট হয়ে জিহাদ হোসেনের মৃত্যু হয়েছে বলে শুনেছি ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহেশপুরে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূ অপহরণ

    October 3, 2026

    নড়াইলে মধুমতির ভাঙনে দিশাহারা নদীপাড়ের মানুষ

    October 3, 2026

    ঝিনাইদহ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

    October 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.