বাংলার খেলা প্রতিবেদক ‘সুস্বাস্থ্য আর যোগ্যতায় এগিয়ে রবো বিশ্বটায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর যশোর শহর শাখার উদ্যোগে “জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৬” ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে যশোর শহরের বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট মাঠে এই খেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জুলাই বিপ্লবের শিশু শহীদদের স্মরণে টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। দলগুলোর নামকরণ করা হয়-শহীদ আবদুল আহাদ টিম, শহীদ জাবির ইব্রাহিম টিম, শহীদ আনাস টিম এবং শহীদ রিয়া ঘোপ টিম। পুরো টুর্নামেন্ট পরিচালনা করেন ফুলকুঁড়ি আসর যশোর শহর শাখার অর্থ সম্পাদক শাহরিয়ার হোসেন। আয়োজনে অতিথি হিসেবে…
Author: banglarbhore
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা সাতক্ষীরায় ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে পথ সভা ও বিজয় র্যালি করেছে জেলা বিএনপি। বুধবার বিকেলে শহরের মাওয়া চাইনিজ চত্বর এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, যে কোন মূল্যে এই জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাক্সক্ষা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, এই বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য আজীবন আপসহীনভাবে সংগ্রাম করে গেছেন। আমি তার জন্য ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনে সামনে থেকে…
চৌগাছা সংবাদদাতা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যশোরের চৌগাছায় জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ। আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আউলিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, প্রেস ক্লাব চৌগাছার যুগ্ম সম্পাদক এম.এ. রহিম, ক্রীড়া সম্পাদক…
শ্যামনগর সংবাদদাতা “জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬” উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে এ গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। গণমিছিলটি শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হতে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইক্রোস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ ও গণমিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির আহবায়ক সোলাইমান কবীরের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের কান্ডারী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক…
তালা পৌর সংবাদদাতা সাতক্ষীরার তালায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিকেল ৩ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। আরও বক্তব্য রাখেন, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানার ওসি তদন্ত সাখাওয়াত হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিব হোসেন প্রমুখ। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াত ইসলামীর আয়োজনে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেল সাড়ে ৪টায় তালা উপজেলা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ১ কোটি ১০ লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণের বারসহ মো. ফারুক (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে ৫২৯ দশমিক ৬৪ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারটি সম্পূর্ণ এবং একটি অর্ধেক স্বর্ণের বার রয়েছে। বিজিবির দাবি, এসব স্বর্ণ ঢাকার মাধ্যমে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল। বুধবার রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। আটক ফারুক কুমিল্লার দাউদকান্দি…
কেশবপুর সংবাদদাতা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যশোরের কেশবপুরে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া উপজেলার বিএনপির উদ্যোগে বের করা হয় বিজয় র্যালি। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন সভাপতিত্ব করেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহবান জানান বক্তারা। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি…
রামপাল সংবাদদাতা রামপালে যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও সংবর্ধনা আয়োজন করা হয়। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসির সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ইনশাদ ইবনে আমিন, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, ওসি শেখ রাজিব আল রশিদ, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা উপজেলার আফরা মোড়ে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের চৌগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে শহরের আফরা মোড় এলাকায় চৌগাছা-যশোর সড়কের পাশে থেকে ইকলাজ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেন এএসআই আব্দুর রহমান শান্ত। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ইকলাজ হোসেন যশোরের বাঘারপাড়া উপজেলার তেলীধান্যপুড়া গ্রামের বাসিন্দা। চৌগাছা থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঝিকরগাছা সংবাদদাতা বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে ব্রিজের মুখ সংলগ্ন এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে বক্তব্য রাখছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ, শূরা সদস্য মাওলানা আরশাদুল আলম ও জয়নাল আবেদীন, সেক্রেটারি নজরুল ইসলাম খান প্রমুখ। অন্যদিকে সকালে ঝিকরগাছা মহিলা কলেজে গণঅভ্যুত্থান দিবস অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলিয়াস উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান পালিত হয়। বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক খলিলুর রহমান, আমিনুর রহমান, জাহাঙ্গীর কবির, সাহারা ইয়াসমিন, আতিয়ার রহমান, আলমগীর কবির প্রমুখ।