Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে মেয়ের নোড়ার আঘাতে সাহানা বেগম (৬১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টায় উপজেলার ভাঙ্গাগেট এলাকার ভেরব সেতু-সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত সাহানা বেগম বগুরা জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ও জহুরুল ইসলামের স্ত্রী। তিনি অভয়নগরের একটি জুটমিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে সাহানা বেগমের মেয়ে শিরিনা খাতুন শিলপাটার নোড়া দিয়ে তার মাথা ও মুখে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভয়নগর উপজেলার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা জাতীয় পার্টির কর্মী সভা শনিবার বিকেলে শহরের গোহাটা রোডস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় পার্টিকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করার আহবান জানানো হয়। জেলা জাতীয় পার্টির আহবায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মিনহাজুন আরেফিন, রেজাউল ইসলাম, আব্দুর রহমান, শেখ ফরিদ, আব্দুল লতিফ রানা, সদস্য ইকরাম হোসেন জুয়েল, জেলা যুবসংহতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, রামনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডাক্তার শাহীন আলম, সাধারণ সম্পাদক আরজ আলী, লেবুতলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। পরিচালনা করেন জেলা…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎ শনিবার এ উপলক্ষে আয়োজিত ‎অনুষ্ঠানে মাতৃদুগ্ধের গুরুত্ব, নবজাতক ও শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশে মাতৃদুগ্ধ পান করানোর উপকারিতা, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মজীবী নারীদের জন্য সুবিধাজনক স্থানে ব্রেস্ট ফিডিং কর্ণার ও বেবি কেয়ার সেন্টার স্থাপন করার বিষয়ে উল্লেখ করা হয়। ২০৩০ সালের মধ্যে মাতৃদুগ্ধ পানকারী শিশুর সংখ্যা ৮০% এ উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারিত, বর্তমানে যা ৬৫% মাত্র। সভায় নরমাল ডেলিভারি এর মাধ্যমে শিশু জন্মদান উৎসাহিত করা এবং নবজাতকদের মাতৃদুগ্ধের বিকল্প হিসেবে প্রচলিত…

Read More

মহেশপুর সংবাদদাতা অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, বিগত সতের বছরে ফ্যাসিবাদী সরকার দেশে লুঠপাট, গুম-খুন, দুর্নীতি ও বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে; সেই সাথে দেশের অর্থ বিদেশে পাচার করে অর্থনৈতিক অবস্থা ধ্বংস করেছে। ফ্যাসিবাদী সরকারের ওই কালো অধ্যায়কে কাটিয়ে উঠায় বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ হবে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি এ সময় আরো বলেন, আইনশৃঙ্খলা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্রিয়তা ফিরিয়ে আনতে হবে। কারণ রাষ্ট্র পরিচালনার জন্য অর্থ ও  অর্থের সুসমবন্টন প্রয়োজন। বিগত সতের বছরে দুঃশাসন হয়েছে যেকারণে মানুষের মধ্যে সুশাসনের প্রত্যাশা তৈরী হয়েছে; এটার সমতা বজায় রাখতে হবে। মানুষ এখন…

Read More

সুমন ব্রহ্ম, ডুমুরিয়া ডুমুরিয়ায় সংযোগ সড়কের জটিলতায় রয়েছে প্রায় ২০০ কোটি টাকার চারটি ব্রিজ। এর মধ্যে দুটি ব্রিজ নির্মাণের কাজ শেষ হয়েছে ৩ বছর আগে। কিন্তুজমি অধিগ্রহণে জটিলতায় আজো তৈরি হয়নি ব্রিজ দুটিতে চলাচলের সংযোগ সড়ক। সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বাদুরগাছা ও কুলটি গ্রামের মানুষের চলাচল নির্বিঘ্ন করতে মরা নদীর ওপর ৪ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৯২৮ টাকা ব্যয়ে ৬৫ মিটার লম্বা কুলটি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। ৩ বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হয়েছে। শুরু থেকেই ব্রিজটির সংযোগ সড়কের জমি ব্যক্তি-মালিকানার দাবি সামনে আসে। সেই ঝামেলা বিগত ৮ বছরেও সমাধান না…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলার কাঁচাবাজারে নির্মাণাধীন মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতারা দাবি করেন, বর্তমানে নির্ধারিত স্থানে মসজিদ নির্মাণ করা হলে কাঁচাবাজারের বহু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। তাই ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় মসজিদের স্থান পরিবর্তনের দাবি জানান তারা। লিখিত বক্তব্যে বাজারের ইজারাদার আতিকুর রহমান লেন্টু বলেন, চৌগাছা মডেল মসজিদের জন্য নির্ধারিত স্থান পরিবর্তন করে পার্বনিক লাইব্রেরির পেছনে একই মালিকানাধীন অন্য একটি দাগে মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়া হলে বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পাবে। এতে বাজারের প্রায় ১২০টি দোকান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা পরিষদ মিলনায়তনে ‘খুলনা বিভাগীয় মুফাচ্ছির সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের জেলা ও বিভাগীয় পর্যায়ের নতুন কমিটি গঠন ও সংবর্ধনা প্রদান করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক। তিনি তার বক্তব্যে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “সুন্দর ও সুশৃঙ্খলভাবে কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। নবনির্বাচিত নেতৃত্ব জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে দ্বীন ও ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হবেন বলে আমরা আশাবাদী। নতুন ও পুরোনো সব নেতৃত্ব মিলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : বর্ষার রিমঝিম ধারা, সুরের মূর্ছনা আর নৃত্যের নূপুরধ্বনিতে মুখর হয়ে উঠল যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন। দেশের প্রাচীনতম সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরবিতান সংগীত একাডেমির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে দুই দিনব্যাপি সাংস্কৃতিক আয়োজন। প্রচলিত রীতি ভেঙে কোনো আনুষ্ঠানিক উদ্বোধন বা বক্তৃতা ছাড়াই সরাসরি সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। হাওয়াইন গিটারের মধুর সুরে পরিবেশিত হয় কালজয়ী গান ‘শাওন রাতে যদি মনে পড়ে মোরে…’। শুরুতেই এই পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে বর্ষার আবহকে কেন্দ্র করে সাজানো পুরো অনুষ্ঠানে ছিল সংগীত, নৃত্য ও আবৃত্তির মনোমুগ্ধকর সমন্বয়। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ পঞ্চকবির বর্ষাভিত্তিক কালজয়ী গান পরিবেশন করেন একাডেমির শিল্পীরা। প্রতিটি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : স্বর্ণ স্মাগলিং পণ্য নয়, সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণকে বৈধতা অর্জন করতে দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান। তিনি শুক্রবার দুপুরে যশোরে খুলনা বিভাগীয় স্বর্ণ ব্যবসায়ী সমিতির মতিবিনিময় সভায় এই মন্তব্য করেন। সভায় খুলনা বিভাগের ১০ জেলার জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দ অংশ নেন। সভায় এনামুল হক খান বলেন, ‘যে পণ্য স্ত্রী সন্তান স্বজনেরা ব্যবহার করে, সেই পণ্য স্মাগলিং হতে পারে না। এ দেশের কিছু অসাধু ব্যক্তি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, বিদেশি ব্যক্তির সিন্ডিকেটের মাধ্যমে বৈধতা অর্জন করতে দেয়নি। এটা স্মাগলিং পণ্য না, সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বর্ণ খাতকে একটি সুনির্দিষ্ট শৃঙ্খলায় এনে রপ্তানিমুখী শিল্পে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের সাহায্যের জন্য সংগৃহিত নগদ ১২ লাখ টাকা নিয়ে যশোর জেলা ইমাম পরিষদের একটি প্রতিনিধি দল যাত্রা করেছে। শুক্রবার জুমার নামাজ আদায়ের পর মহান আল্লাহর কাছে দোয়া করে ত্রাণসামগ্রী নিয়ে বন্যাদুর্গত এলাকার উদ্দেশে রওনা হন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, জেলা ইমাম পরিষদ যশোরের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন। তিনি বলেন, যশোরের মানুষের দেয়া আমানত বন্যাদুর্গত মানুষের হাতে যথাযথভাবে পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। জেলা ইমাম পরিষদের প্রচার সম্পাদক আমানউল্লাহ জানান, তারা যশোর থেকে ১২ লাখ টাকা নিয়ে রওনা হয়েছেন। চট্টগ্রামে পৌঁছে…

Read More