Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক ; দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পাঠানোর পর বিশ্ববিদ্যালয়ের শর্ত ভঙ্গ করে পালিয়ে যাওয়ার অভিযোগে এক শিক্ষার্থী ও তার মায়ের বিরুদ্ধে যশোর আদালতে প্রতারণার মামলা হয়েছে। বৃহস্পতিবার যশোর শহরের মুজিব সড়কে অবস্থিত উই কেয়ার এডুকেশন-এর অপারেশন ম্যানেজার বিল্লাল হোসেন বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন ঝিকরগাছা উপজেলার নন্দী ডুমুরিয়া গ্রামের তপু রায়হান (২৭) ও তার মা শাহিনুর বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী তাহমীদ আকাশ। মামলার অভিযোগে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার সাংসিন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য তপু রায়হানকে ভর্তি করিয়ে…

Read More

মণিরামপুর সংবাদদাতা : যশোরের মণিরামপুরে নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা ও মাছের প্রজনন সংরক্ষণে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১২ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা জাল পরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস ও মণিরামপুর থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে সকালে উপজেলার কুলটিয়া ইউনিয়নের হেলারঘাট ব্রিজসংলগ্ন মুক্তেশ্বরী নদীতে অভিযান চালানো হয়। এ সময় নদীর…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বিজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এভাবে সার বিজ ও বিভিন্ন কৃষি উপকরণ যদি সরবরাহ করা হয় এবং পাশাপাশি কৃষকদের ঋণ সুবিধা যদি সহজ করা যায় তাহলে তৃণমূল কৃষক আরো এগিয়ে যাবে। যার মাধ্যমে সরকার ও দেশ আরও উন্নয়নের দিকে এগিয়ে থাকবে কারণ আমাদের দেশ কৃষি নির্ভর দেশ এ মাটিতে সোনা ফলে। অনুষ্ঠানে কলারোয়া…

Read More

মোরেলগঞ্জ সংবাদদাতা : বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের আমরবুনিয়া ফরেস্ট অফিসে ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। জাগরণী চক্র ফাউন্ডেশনের সৃজন প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমরবুনিয়া ফরেস্ট অফিসের অফিসার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাগরণী চক্র ফাউন্ডেশন সৃজন প্রকল্পের ইউনিট ম্যানেজার জিল্লুর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক রক্ষাকবচ। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সুন্দরবনের ভূমিকা অপরিসীম। আর সুন্দরবনের পরিবেশ ব্যবস্থা ও জীববৈচিত্র্য রক্ষায় রয়েল বেঙ্গল টাইগারের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আরও…

Read More

লোহাগড়া সংবাদদাতা : নড়াইলের লোহাগড়ায় দিনব্যাপি বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের ৬৮৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আয়োজন এ কোর্সের উদ্ধোধন করা হয়। বাংলাদেশ স্কাউটস নড়াইল জেলা সম্পাদক ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী, মুজিবুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম…

Read More

চুড়ামনকাটি সংবাদদাতা : স্বপ্ন ছিলো চারা বিক্রি করে নিজের ভাগ্য বদল করবেন তিনি। কিন্তু দুর্বৃত্তের থাবায় এক রাতেই নিঃস্ব হয়েছেন কৃষক আব্দুল মান্নান। রাতের আঁধারে কে বা কারা তার দেড় বিঘা ক্ষেতের সবজির চারা পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সবজি পল্লী আব্দুলপুর গ্রামে। ভুক্তভোগী কৃষক আব্দুল মান্নান পোলতাডাঙ্গা গ্রামের বাসিন্দা। জানা যায়, দেশের মধ্যে সবজির চারা উৎপাদনে শীর্ষস্থনে থাকা আব্দুলপুরের অন্যতম চারা উৎপাদনকারী কৃষক নাম আব্দুল মান্নান। এ বছর ২ বিঘা জমিতে বাঁধা ও ফুলকপির চারা রোপণ করেছেন। ইতিমধ্যে তিনি ১০ কাঠা জমির চারা বিক্রিও করেছেন। আব্দুল মান্নান বলেন, দেড় বিঘা জমিতে রয়েছে বাঁধা ও ফুলকপির…

Read More

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর : যশোরের কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা এলাকায় অবস্থিত একটি সরকারি যাত্রী ছাউনি দীর্ঘদিন ধরে বালু মজুত করে দখল করে রাখার অভিযোগ উঠেছে। এতে সাধারণ যাত্রী, পথচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিদিন এ সড়ক ব্যবহারকারী হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়রা দ্রুত যাত্রী ছাউনিটি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের অভিযোগ, প্রায় সাত বছর আগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি যশোর থেকে ব্যাসডাঙ্গা এলাকায় শ্বশুরবাড়িতে এসে বসবাস শুরু করেন। পরবর্তীতে ওই এলাকায় জমি কেনার পর তিনি সরকারি যাত্রী ছাউনির পাশ এবং ভেতরের অংশে বালু মজুত রাখতে শুরু করেন। দীর্ঘদিন ধরে এভাবে বালু…

Read More

মাগুরা সংবাদদাতা : মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক তৎপরতায় হারিয়ে যাওয়া ও বিভিন্ন সময়ে সাধারণ ডায়েরিভুক্ত আইফোনসহ মোট ৩৫টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত আনুমানিক ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩৫টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার উদ্ধার হওয়া ৫০ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহ্ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার সাংবাদিক সংগঠন সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নতুন ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দেশের কণ্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এস. এম. মহিদার রহমান সভাপতি এবং হৃদয় বার্তার সম্পাদক জি. এম. মোশাররফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সাতক্ষীরা শহরের মুক্ত স্বাধীন প্লাজায় অবস্থিত সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। ২০২১ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা…

Read More

মাগুরা সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ নেতৃবৃন্দ মাগুরায় জুলাই আন্দোলনের ১০ শহীদের কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে উপহার প্রদান করা হয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ শহীদদের কবর জিয়ারত শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তারা শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আনোয়ার পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট। নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনের…

Read More