মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে সুজন মিয়া (২০) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত সুজন মিয়া উপজেলার মান্দারবাড়িয়া ইউপির শ্রীরাপুর গ্রামের বাসিন্দা।
মহেশপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সুজন মিয়াকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, দণ্ডপ্রাপ্ত আসামিকে সাজা পরোয়ানামূলে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
