Author: banglarbhore

মহেশপুর সংবাদদাতা :  মহেশপুর কলেজ বাসস্ট্যাণ্ডের পাশের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, মাঝ রাতে আগুন লাগার পর মুহূর্তের মধ্য তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এ সময় ওই মার্কেটের নয়টি দোকানে থাকা ফার্নিচার, মোটরসাইকেল গ্যারেজের মালামাল ও লেদকারখানার সরঞ্জামসহ মেরামতরত একটি ট্রাক ভস্মীভূত হয়। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের দুটি ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভারতে পালানোর সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেফতার করেছে যশোর পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার পরে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বুধবার সকাল ১০টায় তাদের চট্টগ্রাম পুলিশের হাতে তুলে দেয়া হয়। দুপুরে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে ডেভিড ইমন, তার সহযোগী মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন ও আলভি ইসলাম আলিপ। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম পুলিশের রিকুইজিশন অনুযায়ী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টার পরে যশোর ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের টিম…

Read More

‎বাংলার ভোর প্রতিবেদক চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনায় আলোচনায় আসা শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত আসছে..

Read More

বিকাশ সানা, পাইকগাছা : মাথার ওপর পাকা ছাদ নয়, একটি তাবুই এখন শ্রেণিকক্ষ। চারপাশ খোলা। একটু বৃষ্টি বা দমকা হাওয়া এলেই থমকে যায় পাঠদান। এমন বাস্তবতায় খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিনই পাঠ নিচ্ছে চরম অনিশ্চয়তার মধ্যে। সরেজমিনে জানা যায়, বিদ্যালয়টিতে প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়ন করলেও তাদের জন্য রয়েছে মাত্র পাঁচটি শ্রেণিকক্ষ। ফলে সব শ্রেণির পাঠদান একসঙ্গে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবনের খোলা ছাদে তাবু টাঙিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করেছেন। তবে বর্ষা মৌসুমে এই অস্থায়ী ব্যবস্থা নানা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকরা বলছেন, প্রতিকূল পরিবেশের মধ্যেও শিক্ষা কার্যক্রম সচল রাখতে…

Read More

‎বাংলার ভোর প্রতিবেদক : ‎ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজারো প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও সনদ বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার বিকেল ৩টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পদযাত্রা করেছে। সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত পদযাত্রায় ‎উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল হক রিফাত, প্রশিক্ষণ সম্পাদক আরিফ বিল্লাহ, দাওয়াহ সম্পাদক শাকিল আহমেদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক হুসাইন আহমাদ, অর্থ ও কল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক হাসিবুর রহমান, বিশ্ববিদ্যালয় সম্পাদক সাগর বিশ্বাস, কওমী মাদ্রাসা সম্পাদক আব্দুর রহমান, আলিয়া মাদ্রাসা সম্পাদক আলফাজ হোসেন,…

Read More

নড়াইল ও লোহাগড়া সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় রুবেল শেখ (২৮) নামে এক ভাংড়ি ব্যবসায়ী যুবকের পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী আদরী বেগমের (২০) বিরুদ্ধে। ভুক্তভোগী যুবকের পুরুষাঙ্গের ক্ষতস্থানে আটটি সেলাই লেগেছে। মঙ্গলবার সকালে পৌরসভার গোপিনাথপুর গ্রামে আহত যুবকের শশুর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আহত রুবেল শেখ যশোর জেলার ধলগ্রামের বাসিন্দা। তিনি লোহাগড়া পৌরসভার গোপিনাথপুরে তার শশুর বাড়ি এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী আদরী বেগম ওই গ্রামের বাদলের মেয়ে। ভুক্তভোগী রুবেল শেখ অভিযোগ করে বলেন, তার স্ত্রী আদরী বেগমের সাথে তার বিভিন্ন সময়ে পরকীয়া সন্দেহের জেরে ঝগড়াঝাটি…

Read More

বাংলার খেলা প্রতিবেদক যশোর শহরের ঐতিহ্যবাহী ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আরএন রোড ক্রীড়া চক্রের দীর্ঘদিন পর কমিটি গঠন করা হয়েছে। মোস্তফা গোলাম কাদেরকে সভাপতি ও জিয়াউর রহমান বিপ্লবকে সাধারণ সম্পাদক করে মোট ৭৭ সদস্যর এই কমিটি গঠিত হয়েছে। যার মধ্যে রয়েছেন উপদেষ্টা ২৩ জন ও নির্বাহী কমিটির সদস্য ৩৭ জন। কমিটি গঠনের আগে ৫ সদস্যর আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। তারাই রোববার পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছেন। আহবায়ক কমিটির সদস্যরা হলেন, অ্যাড. শহীদ আনোয়ার, খান মোহাম্মদ শফিক রতন, জাহাঙ্গীর সিকদার, আতাউর রহমান আতাউল্লাহ ও গোলাম ফারুক লিটন। কমিটিতে সম্পাদক মন্ডলীর অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি ক্রীড়া সংগঠক এজাজ উদ্দিন টিপু, সানওয়ার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দুই ঘন্টা কর্মবিরতি পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল চত্বরে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সরকারকে হুশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, আমাদের দাবি না মানা হলে আরো কঠিন কর্মসূচি দেয়া হবে। সমাবেশ থেকে আরো বলা হয়, সারাদেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ দীর্ঘদিন যাবত চরম বৈষম্যের শিকার হয়ে মানব সেবা চালিয়ে গেলেও তাদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়িত হয়নি। যেখানে অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীর মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদরা ইতোমধ্যে ১১তম গ্রেড হতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিজেদের আট দফা দাবি আদায়ে রোববার সকালে কালো ব্যাজ ধারণ করে প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছেন যশোর জেলার নার্স ও মিডওয়াইফারিরা। দাবি বাস্তবায়িত না হলে আগামী ২ ডিসেম্বর থেকে দেশের সব হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত নেতৃবৃন্দ। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে জেলার মোট ২৩৮ জন নার্স-মিডওয়াইফারি এই কর্মসূচিতে অংশ নেন। জেলা বিএনএ সভাপতি শাহিদা বেগম ও সাধারণ সম্পাদক মুফাজ্জেল।…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শার বাগআঁচড়া বাবার বাড়িতে বেড়াতে এসে লিটন পরিবহন বাসের চাপায় পিষ্ট হয়ে হালিমা খাতুন (৬২) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭ টার দিকে নাভারণ-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া সাতমাইল আমতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হালিমা খাতুন ঝিকরগাছা উপজেলার বড় পোদাউলীয়া গ্রামের মতিয়ার দফাদারের স্ত্রী ও বাগআঁচড়া আমতলা এলাকার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় তিনি রাস্তা পার হয়ে ভাইয়ের বাড়িতে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী লিটন ট্রাভেলসের একটি বাস তাকে পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ভাগ্নে জসিম জানান, দু’দিন আগে খালা হালিমা বাবার বাড়ি…

Read More