Author: banglarbhore

মনিরামপুর সংবাদদাতাযশোরের মণিরামপুরে হরিহর নদী খননের মাটি নিলামে বিক্রির অতিরিক্ত টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরে এ সংঘর্ষ হয়। এতে জামায়াত-বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হন। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে এ ঘটনায় বিএনপি এবং জামায়াত একে অপরকে দোষারোপ করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জানান, হরিহর নদী খননের পর নদীর দুই তীরের অতিরিক্ত মাটি নিলাম আহ্বান করা হয়। সে মোতাবেক বৃহস্পতিবার চারটি লটে মোট ৫০ লাখ ঘনফুট মাটি বিক্রির প্রকাশ্য নিলাম দুপুর থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটার দিকে শেষ হয়। এ নিলামে বিশেষ করে জামায়াত এবং বিএনপির মাটি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বৃহস্পতিবার যশোরের প্রথম ইংরেজি মাধ্যম বিদ্যালয় অক্সফোর্ড স্টেইট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শহরতলির জেস গার্ডেনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারপার্সন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান অতিথি তার বক্তৃতায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা বা খেলধুলা ও সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন। বলেন, লেখপাড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার দরকার। তিনি তার বক্তৃতায় স্কুলের সমৃদ্ধিতে অভিভাবকদের সহযোগিতা কামনা করে বলেন, এ প্রতিষ্ঠানটি কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। তাই সবার সহযোগিতা কামনা করি। তিনি ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি পিকনিকের আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। স্কুলের অধ্যক্ষ সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে বিশেষ অতিথি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  বুধবার রাতভর বৃষ্টিতে যশোরের বিভিন্ন এলাকার কৃষকের কেটে রাখা ধান ভিজে গেছে। মৌসুমের শেষ সময়ে এমন বৃষ্টিতে বিপাকে পড়েছেন তারা। যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া অফিসের তথ্য মতে বুধবার রাতে ২২ মিলিমিটিার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকালে শহরতলীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে জমিতে পানি না জমলেও কৃষকের কাটা ধান ভিজে গেছে। এতে ক্ষতির আশঙ্কা করছেন তারা। তবে সকাল হতেই সেই ক্ষতি পুষিয়ে নিতে মাঠে নেমে পড়েন কৃষক। অনেকে ভেজা ধান জমি থেকে তুলে এনে রোদে শুকানোর চেষ্টা করছেন। আবার কেউ কেউ দ্রুত শুকানোর জন্য উল্টেপাল্টে দিচ্ছেন। কৃষকেরা জানান, ধান কাটার এই সময়ে বৃষ্টি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরে যুবলীগের ব্যানারে মিছিল ও সমাবেশ করার অভিযোগে আরও চারজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে একই ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আটকরা হলেন, যশোর সদর উপজেলার ভেকুটিয়া কারিগরপাড়ার মনিরুল ইসলাম, সুজলপুরের সুমন, তার ছোট ভাই ইমন এবং ভেকুটিয়ার শাহাজাহান। এর আগে বুধবার দিনভর ও সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযানে আরও পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন, শহরের কাজীপাড়া এলাকার সৈয়দ তৌফিক জাহান, শফিকুল ইসলাম সুজন, বাবলু শেখ, সোহান হোসেন এবং ষষ্ঠীতলা এলাকার আনোয়ার হোসেন বাবু। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকালে ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরতলীর বিরামপুর এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফিরোজের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। যা সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে পড়েছে। বক্তারা অবিলম্বে অভিযুক্ত ফিরোজকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। তারা বলেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে রাতের আঁধারে সরকারবিরোধী মিছিল করার অভিযোগে সাবেক মন্ত্রী ও পাঁচ সাবেক সংসদ সদস্যসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার কোতোয়ালি থানার উপপরিদর্শক আশরাফ উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের আজিজ সিটি রোড এলাকায় একদল ব্যক্তি জড়ো হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। মামলায় যাদের নাম উল্লেখ করা…

Read More

খবির শিকদার পৃথিবীর শ্রমজীবী মানুষের ইতিহাসে পহেলা মে এক অবিস্মরণীয় দিন। এটি কেবল একটি দিবস নয়; এটি রক্তে লেখা সংগ্রামের ইতিহাস, অধিকার আদায়ের প্রতীক, এবং শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের নাম। আজ আমরা যখন পহেলা মে উদযাপন করি, তখন আমাদের শুধু আনুষ্ঠানিকতা নয়—এর গভীর ইতিহাস, রাজনৈতিক তাৎপর্য এবং বর্তমান বাস্তবতার সাথে এর সম্পর্ক বুঝতে হবে। পহেলা মে’র ইতিহাস: রক্তাক্ত সংগ্রামের সূচনা ১৮৮৬ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামে। সে সময় শ্রমিকদের ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। এই অমানবিক পরিস্থিতির বিরুদ্ধে সংগঠিত হয়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ৪ মে, হে-মার্কেট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে স্মার্ট উচ্চমূল্যের ফসল (সবজি) প্রকল্পের আওতায় অংশিজন সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাগরণী চক্র ফাউন্ডেশনের (জেসিএফ) প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিশেষজ্ঞ এবং প্রকল্প সংশ্লিষ্ট অংশিজনরা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেন ও জাগরণী চক্র ফাউণ্ডেশনের পরিচালক (মাইক্রোফাইন্যান্স) আজিজুল হক। কর্মশালায় সভাপতিত্ব করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরীনা আখতার। প্রধান অতিথি আলমগীর বিশ্বাস তার বক্তব্যে বলেন, ‘টেকসই কৃষি উন্নয়নে সরকারি ও বেসরকারি অংশিদারদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওগুলোর কার্যক্রম আরও ফলপ্রসূ করতে গণমাধ্যমের সক্রিয় সম্পৃক্ততা জরুরি। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় এনজিওগুলোর কাজ তৃণমূল পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনছে। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে এডাব (অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) জেলা শাখার আয়োজনে “বাংলাদেশের উন্নয়নে এনজিওসমূহের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা” শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন । সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সভাপতিত্ব করেন এডাব যশোরের সভাপতি শামসুল আলম। প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হাসান টুকুন বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় এনজিওগুলোর কার্যক্রম আরও বিস্তৃত হওয়া…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মাছ চাষে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রসার ঘটানোর লক্ষ্যে যশোরে মৎস্যচাষীদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এই প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল ‘মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি’। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন। দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মসূচিতে যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলার শতাধিক মৎস্যচাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নারী ও পুরুষ উভয় মৎস্যচাষীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। প্রশিক্ষণে গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে কীভাবে বৈজ্ঞানিক উপায়ে মাছের উৎপাদন বাড়ানো যায় এবং চাষে ঝুঁকি কমানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ সেশনে মৎস্য বিশেষজ্ঞরা চাষীদের বিভিন্ন কারিগরি দিক হাতে-কলমে…

Read More