Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে হৃদরোগের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘যশোর হার্ট ফাউন্ডেশন’র জন্য জমি বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার সরকারের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রতিষ্ঠানের নামে জমি রেজিস্ট্রি সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন। মাত্র এক বছর বয়সী প্রতিষ্ঠানটির এ অর্জনে যশোরবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। এর মাধ্যমে যশোর হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা আরেক ধাপ এগিয়ে গেল। ফাউন্ডেশনের সভাপতি, দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এমএম রশিদ বলেন, ঐতিহ্যবাহী জেলা যশোরে এখনো পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন হৃদরোগ চিকিৎসার স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে জটিল রোগে আক্রান্তদের ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে যেতে হয়। এই বাস্তবতায় বৃহত্তর যশোর অঞ্চলের জন্য একটি পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  যশোরে সাত মাস বয়সী শিশু আন নাসরের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো বিশেষ উপহার পেয়ে আবেগে ভাসছেন তার পিতা-মাতা। তারা বলছেন, “আমরা যেন স্বপ্নের ভেতর আরেক স্বপ্ন দেখছি।” গত ২৭ এপ্রিল যশোর সফরের সময় এক মানবিক দৃশ্যের জন্ম দেন প্রধানমন্ত্রী। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে ফেরার পথে তিনি রাস্তার পাশে মায়ের কোলে ফুল হাতে দাঁড়িয়ে থাকা শিশু আন নাসরকে দেখতে পান। নিরাপত্তাকর্মীরা সরিয়ে নেয়ার চেষ্টা করলেও তিনি নিজেই বাস থামিয়ে নেমে আসেন। প্রধানমন্ত্রী শিশুটির মা আফরোজা খাতুন নীলিমার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শিশুটিকে কোলে নেয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে তাদের সঙ্গে একটি স্মরণীয় ছবি তুলে…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাজারে একযোগে পাঁচটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একই রাতে এমন চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছেন। সিসি টিভি ফুটেজ ও দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায়, ৩০ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে নাইট গার্ড বাড়ি চলে যাওয়ার সুযোগে দোকানে প্রবেশ করে চোরচক্র। এবং দোকানগুলোর ক্যাশ ড্রয়ার ভেংগে নগদ টাকা চুরি করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো লিটন কসমেটিক, রাজ্জাক সু , শামীম কসমেটিক, সুয়েল ক্লথ স্টোর ও শাহীন গার্মেন্টস। দোকান মালিক লিটন জানান প্রতিদিনের মতই রাত ৮ টার দিকে দোকান বন্ধ করে আমরা বাড়িতে চলে যাই। সকালে এসে দেখি দোকানের একটি ঝাপ উচুঁ…

Read More

বাংলার খেলা প্রতিবেদক ‘লড়বো মোরা একসাথে, খেলাধুলা সুস্থ রাখে’ শ্লোগানে যশোর শিক্ষা বোর্ডে বুধবার বিকেলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বোর্ডের কোয়ার্টার মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম। বিশেষ অতিথি ছিলেন সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন। বিদ্যালয় পরিদর্শক ও ক্রীড়া উদযাপন কমিটি আহবায়ক প্রফেসর ড. কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপপরিচালক রেজাউর রহমান, উপকলেজ পরিদর্শক রকিবুল ইসলাম, উপবিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন, ক্রীড়া কর্মকর্তা আ ফ ম আশাফুদ্দৌলা টিটো, উপসচিব আমিনুল ইসলাম, শ্রমিক দল বোর্ড অফিস শাখার সহসভাপতি রাইদুল ইসলাম, সাধারণ…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় জুলাই আন্দোলনে শহীদদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে “মাগুরা জুলাই ছাত্র ঐক্য”। “বিচার না হলে রাজপথ জ্বলবে”-এমন কঠোর হুঁশিয়ারিতে উত্তাল হয়ে ওঠে পুরো কর্মসূচি। বুধবার দুপুর ১২টায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আইনজীবী ভবনের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। মিছিলজুড়ে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল ক্ষোভ, বেদনা ও ন্যায়বিচারের দাবিতে উচ্চারিত বিভিন্ন স্লোগান। সমাবেশে শহীদ পরিবারের সদস্যরা সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি, মামলার আসামিদের জামিনে সংশ্লিষ্ট কিছু আইনজীবীর ভূমিকা নিয়েও ক্ষোভ…

Read More

পাইকগাছা সংবাদদাতা খুলনার পাইকগাছায় পানি সংলাপে বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনে উপকূলীয় অঞ্চলের পুকুর, টিউবওয়েলের পানিতে লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে এবং সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে। বুধবার উপকূলীয় এলাকায় সুপেয় পানি সংকট নিরসন ও পানি ব্যবস্থাপনা জোরদারের জন্য সংশ্লিষ্টদের সাথে সংলাপে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলের বরফ গলন ত্বরান্বিত হচ্ছে ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বেড়ে যাচ্ছে। ফলে দেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে নদী ভাঙন, বন উজাড়, সুপেয় পনির সংকট ও কৃষি উৎপাদন হ্রাস, মানুষের জীবন-জীবিকা ও খাদ্য নিরাপত্তা গভীর ভাবে হুমকির মুখে পড়েছে। পাশাপাশি বন্যা ও…

Read More

এম আই মুকুল, জীবননগর জীবননগর উপজেলায় দিগন্ত জুড়ে ফসলের মাঠ ভরে আছে পাঁকা ধানে। বোরো ধান পেকে সোনালী রং ধারন করেছে। ধানের ফলন ভালো হলেও বৈরি আবহাওয়ায় পাঁকা ধান কাটা, মাড়ায় ও শুকানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। মাঠের অধিকাংশ ধান কাটার উপযুক্ত হলেও বৈরি আবহাওয়ার কারণে ধান কাটতে পারছেন না কৃষক। যেসব কৃষক ধান কেটে রেখেছেন তারাও আছেন দুশ্চিন্তায়। জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে সম্প্রতি ঝড়-বৃষ্টিতে বোরোধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সরজমিনে মাঠে গিয়ে দেখা গেছে ঝড়ে পাঁকা ধান গাছ মাটিতে ন্যুয়ে পড়েছে। নিচু জমিতে কেটে রাখা ধান পানিতে ভাসছে। অনেকেই কেটে রাখা ধানের শীষের আগা কেটে নিয়ে যাচ্ছেন। উথলী গ্রামের ধানচাষি…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ ও প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আখতার। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আরেফিন জুয়েল বিপিএম। অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা বিএনপি’র…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রবীণ পুষ্টি ও দুর্যোগকালীন পুষ্টি বিষয়ে আলোচনা সভা এবং সুষম খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সমরেশ মজুমদার, চিকিৎসা কর্মকর্তা ডা. রিপন রায়, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আমিনুল ইসলাম, মেডিকেল টেকনোলিস্ট (ইপিআই) মনিরুজ্জামান, পরিসংখ্যানবিদ গৌতম কুমার দাস প্রমুখ। আলোচনার পরে গরীব ও অসহায়দের মাঝে সুষম খাবার বিতরণ করা হয়।

Read More

শ্যামনগর সংবাদদাতা শ্যামনগরে মাছের ঘেরের বাসা থেকে রান্না করা অবস্থায় হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের আবাদ চন্ডিপুর চুনা গ্রামে শেখ মিজানুর রহমান বাবুর মাছের ঘের থেকে মঙ্গলবার রাত ৯ টার দিকে রান্না অবস্থায় ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। স্থানীয়রা বলেন, বহিরাগত কিছু মানুষ দীর্ঘদিন ধরে বাবু শেখের মৎস্য প্রকল্পে ভেকু মেশিন দিয়ে ঘরের রাস্তার কাজ করছে। প্রতিনিয়ত তারা মাংস রান্না করে কিন্তু কিসের মাংস রান্না করে আমরা জানি না। হঠাৎ দেখলাম মাছের প্রজেক্টের বাসা থেকে রাতে বনবিভাগ ও পুলিশ রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার করেছে। প্রজেক্টের মালিক শেখ মিজানুর…

Read More