Author: banglarbhore

সোহাগ হোসেন, বাগআঁচড়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী উপজেলা শার্শা উপজেলার বাগআঁচড়া ও পার্শ্ববর্তী এলাকার হাটবাজারগুলোতে ডিজেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। লিটারের পরিবর্তে কেজি হিসেবে এ অঞ্চলে বিক্রি হচ্ছে ডিজেল। আর তাও বিক্রি করা হচ্ছে বেশি দামে। এতে সেচ মৌসুম ও কৃষি যান্ত্রিকীকরণের এই সময়ে পকেট কাটা যাচ্ছে সাধারণ প্রান্তিক কৃষকদের। সরকারি হিসাবে বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা। জ্বালানি তেলের ঘনত্ব অনুযায়ী ১ লিটার ডিজেলের ওজন হয় প্রায় ৮৪০ গ্রাম। সেই হিসেবে ১ কেজি ডিজেলের দাম হওয়ার কথা প্রায় ১৩৬.৮৫ টাকা। অথচ বাগআঁচড়া ও কায়বা এলাকার মুদি দোকানগুলোতে প্রতি কেজি ডিজেল বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে।…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরার চাঞ্চল্যকর পবন মোল্লা হত্যা মামলায় একই পরিবারের বাবা-ছেলেসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ১৮ বছর ৩ মাস ৩০ দিন পর এ রায় ঘোষণা করা হলো। মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নাসির উদ্দিন এ রায় প্রদান করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পবন মোল্লা নিহত হন। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে হত্যা মামলা হয়।…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত হয়েছে। ‘সরকারি খরচে বিরোধ শেষ. সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় জজ কোর্ট চত্বর থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আফরোজা আখতার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান, সিভিল সার্জন ডা. আবদুস সালাম, পিপি অ্যাড. শেখ আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুর উপজেলায় ধান কাটার মৌসুম ঘিরে আবারও জমে উঠেছে ব্যতিক্রমধর্মী ‘শ্রমিকের হাট’। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই উপজেলার মূলগ্রাম বাজারে শত শত কৃষি শ্রমিক কাঁচি ও বাখ-দড়ি নিয়ে কাজের সন্ধানে জড়ো হচ্ছেন। শ্রমিক সংকট ও একসঙ্গে ধান কাটার চাপ বাড়ায় স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি দামে শ্রম বিক্রি হচ্ছে। মঙ্গলবার ভোরে সরেজমিনে দেখা যায়, শ্রমিকরা ধান কাটা, আঁটি বাঁধা, বাখে করে বাড়িতে পৌঁছে দেয়া, ঝাড়াই ও বিচালী গাদা দেয়াসহ বিভিন্ন কাজে চুক্তিভিত্তিক নিয়োজিত হচ্ছেন। স্থানীয়ভাবে একদিন বা এক সপ্তাহের জন্য শ্রমিক ‘কেনাবেচা’ হয় এই হাটে। দোরমুটিয়া গ্রামের শ্রমিক আব্দুল রহিম জানান, সকাল ছয়টার দিকে হাটে এসে…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় বড় বোনের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান বোনের বাড়িতে পৌঁছান। দীর্ঘদিন পর প্যারোলে মুক্তি পেয়ে পুলিশী প্রহরায় সোমবার রাত ৮ টা ৪০ মিনিটে কপিলমুনির কাশিমনগরে প্রয়াত বড় বোন রওশনারান (৭০) বাড়িতে পৌঁছালে শত-শত মানুষ জড়ো হন। এ সময় তিনি কাঁন্নায় ভেঙে পড়লে আবেগঘন সংক্ষিপ্ত বক্তব্যে জানান, বোড় বোন আমাদেক মায়ের মতো করে স্নেহ ও মমতা দিয়ে আগলে রাখতেন। এ সময় সাবেক এমপি’র বক্তব্য শুনে এলাকাবাসীও আবেগাপ্লুত হয়ে পড়েন। উল্লেখ্য, সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে কপিলমুনির সাবেক ইউপি চেয়ারম্যান আ. মান্নানের স্ত্রী ও সাবেক এমপি’র বড় বোন রওশনারা মান্নান কাশিমনগরের বাড়িতে ইন্তেকাল করেন। এ…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে আদালত চত্বর থেকে সচেতনতামূলক র‌্যালি শেষে আইনজীবী সমিতি ভবনে উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ হযরত আলীর সভাপতিত্বে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই আদালতের সেরেস্তাদার একরামুল কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, ওসি গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জিএম আব্দুস সাত্তার, সাধারণ…

Read More

জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা মালোপাড়া এলাকায় মাদকদ্রব্যের অবাধ বাণিজ্য, সেবন ও দেহ ব্যবসার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। গ্রামবাসী আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় মাদকবিরোধী নানা স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে পুতুল, হালিমা, হাসু ও সাকিবুল প্রকাশ্যে ইয়াবা, গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। তাদের এমন কর্মকাণ্ডের কারণে এলাকার তরুণ সমাজ বিপথে যাচ্ছে এবং সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা আরও বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এলাকায় মাদকের বিস্তার ঘটছে। তারা অবিলম্বে এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের জরুরি…

Read More

বেনাপোল সংবাদদাতা স্থলবন্দরে যাত্রী হয়রানি ও প্রতারণা বন্ধসহ উন্নত যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশিজনদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পাসপোর্ট যাত্রীদের দুর্ভোগ কমাতে দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল উন্মুক্ত করার ওপর বিশেষ জোর দেয়া হয়। মঙ্গলবার বেলা ১২ টায় বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষর পরিচালক (ট্রাফিক) (উপসচিব) শামীম হোসেন। সভায় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, কাস্টমস, ইমিগ্রেশন পুলিশ, পরিবহন প্রতিনিধি, চেকপোস্ট ব্যবসায়ি সমিতির প্রতিনিধি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় যাত্রীসেবার মানোন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়। পাসপোর্ট যাত্রীদের দীর্ঘ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সামনে রেখে  যশোরে পালিত হয়েছে জাতীয় লিগ্যাল এইড দিবস। উপলক্ষে মঙ্গলবার যশোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র‌্যালি। কবুতর ও বেলুন ফেস্টুন উড়িয়ে র‌্যালিটি উদ্বোধন করেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটি যশোরের চেয়ারম্যান মাহমুদা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন প্রিয় শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ডক্টর আতোয়ার রহমান, স্পেশাল জজ এস এম নূরুল ইসলাম, চীফ জুডিসিয়ার জায়হেদ আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সেক্রেটারি এম এ গফুর, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান…

Read More

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুর উপজেলার সাহাপাড়া এলাকায় মঙ্গলবার গভীর রাতে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। কেশবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নিজ ঘরের ভেতর খুন হয়েছেন গৌরানী রানী (৮৫)। অভিযুক্ত তারই মেয়ে দীপ্তি রানী (৫০) ওরফে সাধনা। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। ঘরের ভেতরে তখন মা ও মেয়ে ছাড়া আর কেউ ছিল না। একপর্যায়ে মেয়ে তার মাকে আঘাত করলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা। প্রতিবেশীরা জানান, গভীর রাতে কিছু অস্বাভাবিক শব্দ শোনা গেলেও বিষয়টির ভয়াবহতা কেউ বুঝতে পারেননি। ধারণা করা হচ্ছে, জীবনের শেষ মুহূর্তে চরম যন্ত্রণা…

Read More