Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
  • যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়
  • যশোর সিভিল সার্জনকে ডেঙ্গু কিট ও স্যালাইন দিল বিপিএইসসিডিএ
  • আধিপত্য বিস্তার নিয়ে শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলি : আহত ৪
  • ইউপি নির্বাচনে থাকছে ৪২ প্রতীক, দলীয় প্রতীক থাকছে না
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • মণিরামপুরে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

banglarbhoreBy banglarbhoreSeptember 24, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
প্রতিকী ছবি।
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে মাদক মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) সঞ্জয় পাল আলাদা আলাদা মামলায় এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ডিবি পুলিশের এসআই শেখ হাদিউজ্জামান যশোর রেলস্টেশনের একটি খাবারের হোটেলের সামনে থেকে রাজা ওরফে আল আমিন রাজাকে (২৪) আটক করেন।

এ সময় তার পরনের লুঙ্গির গাঁট থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠন শেষে আদালত তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রাজা শংকরপুর রেল কলোনির বাসিন্দা। অপর একটি মামলায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চাঁচড়া আয়েশা ফাউন্ডেশনের সামনে থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ অপূর্ব হাসান সকাল (২০) নামে এক যুবককে আটক করা হয়।

আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এদিকে, কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান মারুফ বুধবার রাত সাড়ে ১২টার দিকে শংকরপুর বটতলা মোড় থেকে এক পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম (২০) ও মারুফ শেখ (২২) নামে দুইজনকে আটক করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

রফিকুল ইসলাম চাঁচড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা এবং মারুফ শেখ একই এলাকার বাসিন্দা।

এ মামলায় আদালত তাদের প্রত্যেককে ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    September 24, 2026

    যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়

    September 24, 2026

    যশোর সিভিল সার্জনকে ডেঙ্গু কিট ও স্যালাইন দিল বিপিএইসসিডিএ

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.