বাংলার ভোর প্রতিবেদক :
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশব্যাপি গুপ্ত আর সুপ্ত এক হয়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তাদের সে স্বপ্ন কখনো পূরণ হবে না। কারণ এই সরকার ভোট ডাকাতি বা ডামি নির্বাচনের সরকার না।
এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাদের সকল পরিকল্পনা দেশবাসী প্রতিহত করবে। তারা মুখে মুক্তিযোদ্ধার কথা বললেও রাজাকারের সাথে গোপনে আতাত করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করছে। শুক্রবার বিকেলে চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চত্বরে চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত সারাদেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে হাট সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ শুরু করেছে। দেশব্যাপী মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হয়েছে। আগামীতে আরো কঠোর ভাবে মাদকের বিরুদ্ধে অভিযোগ চালাতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে বলেন অন্যতম কারণ হলো পাচার রোধ করা।
পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম থাকায় সীমান্ত দিয়ে তেল পাচারের ঝুঁকি তৈরি হচ্ছিল। বিকল্প কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে এবং আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হলে দেশের বাজারেও মূল্য পুনরায় সমন্বয় করা হবে। পরিস্থিতি অনুকূলে থাকলে আগের তুলনায় জ্বালানি তেলের দাম কমানো হতে পারে বলেও আশ্বাস দেন তিনি।
ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদের সভাপতিত্বে সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা বিএনপির সদস্য কাজী আযম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দার হোসেন, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুল ইসলাম মিঠু, ইদ্রিস আলী, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সিনিয়র সহসভাপতি শেলিনা পারভীন শেলী, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক নাসু, সদস্য সচিব মহাসিন আলী, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বিপ্লব, হৈবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আয়ূব হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবু তালেব, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, আবুল কালাম আজাদ, যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
