Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর মহিলা পরিষদের উদ্যোগে ‘নারীর অধিকার মানবাধিকার’ বিষয়ে মতবিনিময়
  • যশোর বিএনপির সাবেক সভাপতি নয়নের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে ডা. হাসিনার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
  • চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • জুবায়ের তানভীর সিদ্দিকীর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • মৃত্যুবার্ষিকীতে নয়ন চৌধুরীর কবর জিয়ারত ওয়ার্ড বিএনপির
  • সাংবাদিকদের মব সৃষ্টিকারী বললেন ডা. ডাম্বেল
  • শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ছয় লেন প্রকল্প : যশোরে ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহে বঞ্চিত 

banglarbhoreBy banglarbhoreSeptember 26, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ সংবাদদাতা

যশোর-ঝিনাইদহ মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণ করা জমিতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কালীগঞ্জ শহরের মোটর মালিক সমিতির কনফারেন্স রুমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী সংগঠনের যুগ্ম আহ্বায়ক বায়জিদ হোসেন। তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে বৈধভাবে ব্যবসা পরিচালনা করলেও উচ্ছেদের মুখে পড়া ব্যবসায়ীদের এখন পর্যন্ত কার্যকর ক্ষতিপূরণ বা পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি।

লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা জানান, ‘উই কেয়ার ফেজ-১ (এন-৭)’ প্রকল্পের আওতায় ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে। এই প্রকল্পের আওতায় কালীগঞ্জ অংশে জমি, দোকানঘর ও বিভিন্ন স্থাপনা অধিগ্রহণ করা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ কেস নম্বর-০১/২২-২৩-এর আওতায় অধিকাংশ ভূমিমালিক ইতোমধ্যে জমির ক্ষতিপূরণ গ্রহণ করেছেন। তবে একই এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখনো ক্ষতিপূরণ পাননি।

ব্যবসায়ীরা জানান, ক্ষতিপূরণের দাবিতে গত বছরের ১৭ আগস্ট, ২৩ নভেম্বর এবং চলতি বছরের ২ মার্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। গত বছরের ৩ নভেম্বর ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে শুনানিও হয়। তবে কোনো সমঝোতা ছাড়াই শুনানি মুলতবি করা হয়। এরপরও তাদের দাবির বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত হয়নি বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭-এর ৮ ধারার ৩(ক) উপধারায় অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যবসা-বাণিজ্য, আয়-রোজগার ও স্থানান্তর ব্যয়সহ প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতির জন্য ক্ষতিপূরণের স্পষ্ট বিধান রয়েছে।

তাদের দাবি, একই ‘উই কেয়ার ফেজ-১’ প্রকল্পে যশোর অংশের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ ও অতিরিক্ত ক্ষতিপূরণ দেয়া হয়েছে। ফলে ঝিনাইদহ অংশের ব্যবসায়ীরাও একই আইনের আওতায় ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখেন।

ব্যবসায়ীরা দাবি করেন, এই প্রকল্পের কারণে কালীগঞ্জে প্রায় ১ হাজার ৫০০ ব্যবসায়ী এবং ২ হাজার ৫০০ শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন। এতে পরিবারসহ প্রায় ২০ হাজার মানুষের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

সংবাদ সম্মেলন থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে বর্তমান বাজারমূল্য অনুযায়ী ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন, ক্ষতিপূরণ ও পুনর্বাসন চূড়ান্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত এবং ক্ষতিপূরণের নোটিশ দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ঝিনাইদহ অংশে অধিগ্রহণ করা মৌজা, দাগ ও খতিয়ানের তথ্য জেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশেরও দাবি করেন তারা।

এ ছাড়া ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ভূমিমালিকদের স্থাপনা অপসারণ বন্ধ রাখা এবং গত ১৬ জুলাই ক্ষতিপূরণ চেয়ে করা আবেদনের বিষয়ে উচ্চ আদালতের ২০ আগস্টের আদেশ বাস্তবায়নের দাবি জানান তারা।

ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দফতরে আবেদন ও যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি। তাই বাধ্য হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন। আগামী ১৫ দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে আইনি পদক্ষেপের পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে জোরদার আন্দোলনে নামার ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলা হয়, একই প্রকল্পের যশোর অংশে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেয়া হলেও ঝিনাইদহ অংশের ব্যবসায়ীরা কেন তা থেকে বঞ্চিত হচ্ছেন? এই প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা দাবি করার পাশাপাশি ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ হয়ে থাকলে কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান ব্যবসায়ীরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর মহিলা পরিষদের উদ্যোগে ‘নারীর অধিকার মানবাধিকার’ বিষয়ে মতবিনিময়

    September 27, 2026

    যশোর বিএনপির সাবেক সভাপতি নয়নের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    September 27, 2026

    যশোরে ডা. হাসিনার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

    September 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.