বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি চৌধুরী শহীদুল ইসলাম নয়নের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও মাগফিরাত কামনা করেছেন যশোর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কবর জিয়ারতকালে মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য চৌধুরী রাজীব হাসান রিপন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাশেদ আব্বাস রাজ,
সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ববি, নগর বিএনপির কোষাধ্যক্ষ খাদিমুল ইসলাম চৌধুরী ডালিম,
২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরানুর হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ মল্লিক ডলার, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গৌতম কুমার দাস
এবং যশোর ছিট কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাফিউল আলম বাবুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
