Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়ার প্রত্যয়
  • কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক দেখতে চাই না : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ
  • অনলাইন প্রতারণার অভিযোগে যশোরে আটক ৪
  • যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট
  • ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ
  • বর্ণিল আয়োজনে চাঁদের হাটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ

banglarbhoreBy banglarbhoreSeptember 27, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা

মাগুরা জেলা বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শেষে নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় মাগুরা প্রেসক্লাবের হলরুমে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক নবনির্বাচিত প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা আবু মুসা, সহকারী নির্বাচন কমিশনার মাসুম বিল্লাহ কলিন্স, সাংবাদিক এবং বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ২৫ সেপ্টেম্বর দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মুন্সী হুমায়ুন কবির রাজা এবং সাধারণ সম্পাদক পদে রেজাউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে হৃদয় আহমেদ ডলার, সহ-সভাপতি পদে ফররুখ আহমেদ মুক্তার ও জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হিরোক বিশ্বাস, দপ্তর সম্পাদক পদে উজ্জ্বল বিশ্বাস, কোষাধ্যক্ষ পদে শাখিরুজ্জামান, প্রচার সম্পাদক পদে সাজ্জাদ হোসেন এবং শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে পাভেল হোসেন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে রাসেল, রফিকুল, সৌরভ, দিদার, আকিদুল, মিলন, শিমুল, তৌহিদ ও নান্নু মিয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মুন্সী হুমায়ুন কবির রাজা বলেন, দীর্ঘ ২৩ বছর পর অত্যন্ত সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বণিক সমিতির সদস্যরা সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। নির্বাচনের ফলাফল সবাই মেনে নিয়েছেন। তিনি নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

সাধারণ সম্পাদক  বলেন, “বণিক সমিতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করব। আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জের। ঐক্যবদ্ধভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে নবনির্বাচিত কমিটি সফল হবে বলে আমি আশাবাদী।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়ার প্রত্যয়

    September 27, 2026

    কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক দেখতে চাই না : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

    September 27, 2026

    অনলাইন প্রতারণার অভিযোগে যশোরে আটক ৪

    September 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.