Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়ার প্রত্যয়
  • কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক দেখতে চাই না : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ
  • অনলাইন প্রতারণার অভিযোগে যশোরে আটক ৪
  • যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট
  • ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ
  • বর্ণিল আয়োজনে চাঁদের হাটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অনলাইন প্রতারণার অভিযোগে যশোরে আটক ৪

banglarbhoreBy banglarbhoreSeptember 27, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের ষষ্টিতলা এলাকা থেকে অনলাইন প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে এসআরবি যশোরের সদস্যরা।

রোববার দুপুর আড়াইটার দিকে শহরের ষষ্টিতলা এলাকার  রেলবাজারের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭ টি মোবাইল ফোন ও ৫টি কম্পিউটার জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহ জেলার মুছাব্বির রিয়াদ (২৩), যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের রাসেল হোসেন (২৭), ঝিনাইদহ জেলার বাথানগাছি এলাকার ফাহিম সাদিক (২২) এবং একই জেলার সিয়াম আলী (২২)।

এসআরবি যশোরের কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ষষ্টিতলা এলাকার রেলবাজারের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে চারজনকে আটক করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অনলাইনে বিদেশি ভুয়া ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড তৈরি করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন।

পাশাপাশি তারা বিদেশি মানি ট্রান্সফারের মাধ্যমে অর্থ লেনদেন এবং সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে ব্যবসা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযানে এসব সত্যতা পাওয়ার পর তাদের ব্যবহৃত কম্পিউটার ও মোবাইলফোন জব্দ করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এদিকে বাড়ির মালিক মিজানুর রহমান রিপন জানান, প্রায় দেড় মাস আগে রেজা ও বিপ্লব নামে দুই ব্যক্তি বাসাটি ভাড়া নেন। তারা নিজেদের আইটি পার্কের ডিজিটাল ভ্যালি নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত বলে পরিচয় দেন।

বাসায় ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন বলেও জানিয়েছিলেন। তবে তারা অনলাইন প্রতারাণার সঙ্গে জড়িত ছিলেন,এ বিষয়ে তিনি কিছুই জানতেন না।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়ার প্রত্যয়

    September 27, 2026

    কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক দেখতে চাই না : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

    September 27, 2026

    মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ

    September 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.