বাংলার ভোর প্রতিবেদক : দেশব্যাপি ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মানবিক সহায়তার অংশ হিসেবে যশোর সিভিল সার্জন কার্যালয়ে ডেঙ্গু কিট ও আইভি স্যালাইন হস্তান্তর করেছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইসসিডিএ) যশোর জেলা শাখা। বৃহস্পতিবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুমানিক দুই লাখ টাকার ডেঙ্গু কিট ও আইভি স্যালাইন সিভিল সার্জন ডা. মাসুদ রানার কাছে হস্তান্তর করা হয়। বিপিসিডিএ যশোর শাখার সভাপতি ডা. মেজবাউর রহমান বলেন, ডেঙ্গু আক্রান্ত রুগীদের বিনামূল্যে পরীক্ষার জন্য সংগঠনের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য বিভাগকে ২হাজার ৩শ পরীক্ষার কীট ও ৫শ’ আইভি স্যালাইন দেওয়া হয়েছে। প্রয়োজনে আরো কীট ও স্যালাইন প্রদান করা হবে। সিভিল…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার ও কন্যাদহ বাঁওড়কে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ ও শর্টগানের গুলির ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণে দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কন্যাদহ গ্রামের বিএনপি নেতা রেজাউল ইসলাম গাইনের লোকজনের সাথে বিরোধ চলছে উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী এবং সদ্য বহিস্কৃত শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদের পক্ষের লোকজনের। স্থানীয় আধিপত্য ও বাঁওড়কে কেন্দ্র করে এ বিরোধের জেরে এর আগেও কয়েক দফা মারামারি ও বোমাবাজির ঘটনা ঘটেছে…
বাংলার ভোর ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৪২টি নির্বাচনি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট পদ অনুযায়ী প্রার্থীদের জন্য আলাদা আলাদা প্রতীক নির্ধারণ করা হয়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে চেয়ারম্যান পদে ২০টি, সাধারণ সদস্য পদে ১২টি এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১০টি প্রতীক নির্ধারণের কথা জানানো হয়েছে। চেয়ারম্যান পদে নির্ধারিত প্রতীকগুলো হলো—কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিলঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবিট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস। অন্যদিকে, সাধারণ সদস্য পদে প্রার্থীদের জন্য রাখা হয়েছে…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাইন ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা তাদের সুবিধা-অসুবিধা ও বিভিন্ন আবেদন উপস্থাপন করেন। সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেনকে পুরস্কৃত করা হয়। একই মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে শার্শা থানার এসআই (নিরস্ত্র) শরিফুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে চৌগাছা থানার এএসআই (নিরস্ত্র) কাজল কুমার দাসকে পুরস্কৃত করা হয়।…
বাংলার ভোর প্রতিবেদক: যশোরের মণিরামপুরে বিশেষ অভিযান চালিয়ে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ পিস উইনক্রেক্স কফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের ফারুক হোসেন (৪৩)। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে মণিরামপুর থানার ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিরস্ত্র) আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কোমলপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ পিস উইনকরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সাতক্ষীরা-ন-১১-০১০৪ নম্বরের একটি পিকআপও জব্দ করা হয়।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবনী সুর কর্মজীবনের শুরু থেকে অনিয়ম,দূর্নীতিসহ নিজে লাভবান হওয়ার পরও নানা অপকৌশলের মাধ্যমে অবসরে যাচ্ছেন। তার অবসরে যাওয়ায় ইতিপূর্বে অত্র বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্তসহ বিভিন্ন কৌশল নিয়ে অবৈধভাবে অর্থ উপার্জন ও আত্মসাতের ঘটনার কি হবে এমন প্রশ্ন দেখা দিয়েছে বিদ্যালয়ের কর্মরত শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। অবসরে যাওয়ার পূর্বে তার বিরুদ্ধে যে বিস্তর অভিযোগ জমা রয়েছে তা সূরাহা এখন অনিশ্চিত। অভিযোগকারীদের মধ্যে ক্ষোভ চরম আকার ধারণ করেছে। তার অবসরে যাওয়ায় খবর এখন আলোচনার বিষয় বস্তুু হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সূত্র বলেছেন, ২০১০ সালের ৫ এপ্রিল শ্রাবনী সুর যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের (সাবেক…
আশাশুনি সংবাদদাতা আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে পিবিআই কর্মকর্তা পরিচয় দিয়ে এক গৃহবধূর হাতে হ্যান্ডকাপ পরিয়ে নির্যাতন, ঘরের আসবাবপত্র ভাংচুর, নগদ টাকাসহ মালামাল লুটপাটের প্রতিবাদে ও প্রতিকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ইউনিয়নের দিঘলারআইট গ্রামে সড়কের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভুক্তভোগি গৃহবধূ, প্রত্যক্ষদর্শী ও প্রতিবাদী গ্রামবাসীরা। ভুক্তভোগি তাছলিমা খাতুন বলেন, আমি বাড়ি থেকে বের হয়ে ত্রাণের মালামাল আনতে যাচ্ছিলাম। এ সময় রাস্তার উপরে পথ আটকে পিবিআই অফিসার পরিচয় দিয়ে আমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে টেনে হেচড়ে বাড়িতে আনা হয়। অস্ত্র দেখিয়ে লাথি মেরে নানা ভাবে নির্যাতন করে ঘরের মধ্যে নিয়ে হাতুড়ির আঘাতে…
আসাদুজ্জামান রয়েল, মণিরামপুর যশোরের মণিরামপুর পৌরশহরে হরিহর নদের তীরে অবস্থিত ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে। সদ্য খননকৃত নদের পানির চাপে পাড় ধসে মাদ্রাসার বহুতল ভবনের বেইজের মাটি সরে যাওয়ায় ভবনটি হেলে পড়েছে। তার ওপর ভবনের বিম, দেয়াল, মেঝেসহ বিভিন্ন স্থানে ফাঁটল দেখা দিয়েছে। ফলে ভবনটি যেকোন মুহূর্তে নদীগর্ভে ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে নিরাপত্তার কথা ভেবে শিক্ষার্থীদের অন্যত্র পাঠদান করানো হচ্ছে। জানা যায়, মণিরামপুর পৌরশহরের মোহনপুরে হরিহর নদের তীরে ব্যক্তি মালিকানাধীন জমিতে ১৯৭৪ সালে প্রতিষ্ঠা হয় ফাজিল মাদ্রাসাটি। সেই থেকে দ্বিতল একটি ভবনে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছিল। তবে দিন দিন শিক্ষার্থী বৃদ্ধির কারণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে…
বাংলার ভোর প্রতিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চলমান সংকট নিরসন, একচ্ছত্র সিদ্ধান্তের অবসান এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনসহ ৬ দফা দাবিতে যশোরে কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৃহস্পতিবার সকালে যশোর শহরের আর এন রোডে ব্যাংকের প্রধান শাখার সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা ব্যাংককে সংকট থেকে রক্ষায় বর্তমান চেয়ারম্যানের অপসারণ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকের সম্পদ উদ্ধারের দাবি জানান। একই সঙ্গে অনিয়মে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া এবং ব্যাংক লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। কর্মসূচিতে বক্তব্য দেন ফোরামের সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন, সহকারী পরিচালক সেলিম…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন বেষ্টিত দ্বীপ পল্লী রমজাননগর ইউনিয়নের গোলাখালীতে গাছে কেওড়া ফল পাড়তে উঠে ডাল ভেঙ্গে নিচে পড়ে রহমত (৪৫) নামে এক ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৮টার সময়। তিনি রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের বাসিন্দা ও উপজেলার মানিকখালী গ্রামের হুমায়নের ঘের কর্মচারী। স্থানীয় জেলে রবীন্দ্রনাথ জানান, সকালে কেওড়া ফল পাড়ার জন্য রহমত আলী গাছে উঠেছিলেন, বৃষ্টিভেজা গাছে পা পিছলে নিচে পড়ে গেলে এলাকাবাসী রহমতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে।