শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন বেষ্টিত দ্বীপ পল্লী রমজাননগর ইউনিয়নের গোলাখালীতে গাছে কেওড়া ফল পাড়তে উঠে ডাল ভেঙ্গে নিচে পড়ে রহমত (৪৫) নামে এক ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৮টার সময়।
তিনি রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের বাসিন্দা ও উপজেলার মানিকখালী গ্রামের হুমায়নের ঘের কর্মচারী।
স্থানীয় জেলে রবীন্দ্রনাথ জানান, সকালে কেওড়া ফল পাড়ার জন্য রহমত আলী গাছে উঠেছিলেন, বৃষ্টিভেজা গাছে পা পিছলে নিচে পড়ে গেলে এলাকাবাসী রহমতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে।
