Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে কেওড়া গাছ থেকে পড়ে নিহত ১
  • নড়াইলে সহপাঠীর বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ
  • শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান
  • যশোরে ভ্যান ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, গ্রেপ্তার ২
  • আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ : নড়াইলে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু
  • ঝিকরগাছা মহিলা কলেজে ক্লাস উদ্বোধন
  • লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
  • যশোরে মানবপাচার মামলার আসামি আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান

banglarbhoreBy banglarbhoreSeptember 24, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা

যশোরের শার্শায় ভিক্ষাবৃত্তি ত্যাগ করে স্বাভাবিক ও সম্মানজনক জীবনে ফেরাতে দুই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে জীবিকার সম্বল হিসেবে ভ্যান তুলে দিয়েছে উপজেলা প্রশাসন।

সরকারের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলার নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলাম (৫৫) এবং ডিহি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহিমা খাতুনকে (৪৫) ভ্যান দুটি হস্তান্তর করা হয়।

উপজেলা প্রাঙ্গণে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান।

সিরাজুল ইসলাম বলেন, “প্রতিবন্ধী শরীর নিয়ে জীবিকার কোনো পথ পাচ্ছিলাম না বলে বাধ্য হয়ে হাত পাততে হতো। আজ সরকারের পক্ষ থেকে ভ্যানটি পেয়ে আমার নতুন জীবন শুরু হলো। আর কখনো ভিক্ষা করব না, কষ্ট হলেও এখন থেকে নিজের উপার্জনে সংসার চালাব।”

অন্যদিকে রহিমা খাতুন জানান, “আজকের দিনটি আমার জীবনের বড় আনন্দের দিন। এই ভ্যান আমার পরিবারের জন্য বড় সম্বল হলো। এখন থেকে কর্মের মাধ্যমেই মাথা উঁচু করে বাঁচতে পারব।”

ইউএনও জানান, ভিক্ষাবৃত্তি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সরকার এ পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী মানুষকে আত্মনির্ভরশীল করতে শার্শা উপজেলা প্রশাসনের এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শ্যামনগরে কেওড়া গাছ থেকে পড়ে নিহত ১

    September 24, 2026

    নড়াইলে সহপাঠীর বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

    September 24, 2026

    যশোরে ভ্যান ছিনতাইয়ের জন্য চালককে হত্যা, গ্রেপ্তার ২

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.