ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজের শিক্ষক-ছাত্রী মিলনায়তনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইলিয়াস উদ্দীনের সভাপতিত্বে নবীন ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন,
সহকারী অধ্যাপক খলিলুর রহমান, আমিনুর রহমান, আসাদুজ্জামান।
নবাগত ছাত্রীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ফাতেমা খাতুন রিমা, জান্নাতুল মাওয়া দিয়া,
জান্নাতুল ফেরদাউস, শ্রাবনী খাতুন।
