Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • ভরণপোষণ না দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
  • যশোরে দুই যুবলীগ নেতা আটক
  • যশোরে অপহরণের পর শিশু ধর্ষণের অভিযোগ
  • শতাধিক অনাপত্তি সনদ বাতিল ভারত-বাংলাদেশ ইলিশ বাণিজ্যে ছেদ
  • যশোর শিক্ষা বোর্ডের সাময়িক বরখাস্ত তিন কর্মকর্তা-কর্মচারিকে নিয়মিত অফিস করতে হবে
  • যশোরের সাবেক এমপি মনির ও মেয়র রেন্টু দম্পতির বিরুদ্ধে মামলার অনুমোদন দুদক’র
  • হারিয়ে যেতে বসেছে যশোরের ঐতিহাসিক তিন রেলস্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভরণপোষণ না দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

banglarbhoreBy banglarbhoreSeptember 23, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
এআই নির্মিত প্রতিকী ছবি।
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
ভরণপোষণ না দেয়া, মারধর ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক মা। বুধবার যশোর সদর উপজেলার আউলিয়া গ্রামের বাসিন্দা দেলোয়ার শেখের স্ত্রী ও অভিযুক্তের মা করিমন নেছা বাদী হয়ে ছেলে শুভ শেখের (২৬) বিরুদ্ধে এ মামলা করেন।

যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, শুভ শেখ বাদীর ছেলে। তিনি বাবা-মায়ের কোনো ভরণপোষণ দেন না। নেশার টাকা জোগাড় করতে বাড়ির বিভিন্ন জিনিসপত্র চুরি করে বিক্রি করেন।

এছাড়া নেশার জন্য টাকা না দিলে বাবা-মাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, গত ২২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ছেলেকে ভালো হওয়ার পরামর্শ দিলে তিনি ক্ষিপ্ত হয়ে মা-বাবাকে এলোপাতাড়ি মারধর করেন।

এতে তারা আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। মামলার অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় মামলা বা সালিশ করলে শুভ শেখ তাদের হত্যার হুমকি দেন। পারিবারিকভাবে বিষয়টির সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত আদালতে মামলা করেছেন করিমন নেছা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে মানবপাচার মামলার আসামি আটক

    September 23, 2026

    যশোরে দুই যুবলীগ নেতা আটক

    September 23, 2026

    যশোরে অপহরণের পর শিশু ধর্ষণের অভিযোগ

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.