সাতক্ষীরা সংবাদদাতা “জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ৩ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পালের সভাপতিত্বে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার সহকারী মহাপরিদর্শক শাহিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপ-মহা পরিদর্শক সানতাজ বিল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক, সাইয়েদুর রহমান মৃধা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফফর উদ্দীন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধ ভেকু মেশিন দিয়ে মাটি কেটে’ তা বিক্রি করার মহোৎসব চলছে। এসব জমির মাটি অবৈধ ট্রাক্টর ও ড্রামট্রাক দিয়ে বহন করে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে কতিপয় দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে অবৈধ এই কারবার করে ‘মাটিখেকোরা’ হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। আর দিনদিন ফসলের জমি হারাচ্ছে কৃষক। সরজমিনে দেখা গেছে, উপজেলার কেরালকাতা ইউনিয়নের নাকিলা উত্তর পাড়া ও বহুড়া দক্ষিণপাড়া গ্রামে তিনটি স্থানে পুকুর বা ঘের খননের নামে মাটি কাটার মহোৎসব মেতে উঠেছেন অসাধু ব্যবসায়ীরা। এর মধ্যে যশোরের শার্শা উপজেলার বেলতলা এলাকার যুবলীগ নেতা নুর ইসলাম,…
বাংলার খেলা প্রতিবেদক স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বয়সভিত্তিক (১৪-২১) জুডো প্রতিযোগিতায় যশোরের মেয়ে ইলা রৌপ্য পদক অর্জন করেছে। রাজধানীর হ্যাণ্ডবল স্টেডিয়ামে রোববার বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী। স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দা জান্নাত আরা। প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, বিকেএসপি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাবসহ মোট ১৫টি দলের ১১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। ছেলে ও মেয়েদের জন্য…
বাংলার ভোর প্রতিবেদক মাগুরার শালিখা উপজেলা থেকে জেরিন সুলতানা নামে এক নারী দীর্ঘদিন যাবত যশোরে ইয়াবার কারবার পরিচালনা করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রতি চালানে হাজার হাজার পিস ইয়াবা যশোর জেলার বিভিন্ন স্থানে সরবারহ করছেন নতুন নতুন কৌশলে। সম্প্রতি জেরিন সুলতানার বিশ হাজার ইয়াবার চালানের একটি অডিও ক্লিপ প্রকাশ পেলে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। জানা গেছে, মাদক কারবারি জেরিন মাগুরা জেলার শালিখা উপজেলার বামনখালী গ্রামের শেখ হাফিজুর রহমানের মেয়ে ও যশোরের চৌগাছা উপজেলার হাউলী গ্রামের জহুরুল ইসলামের সাবেক স্ত্রী। বর্তমানে তিনি শালিখা পুলুমবাজারে আকিন ইসলামের বাড়ি অবস্থান করেই ব্যবসা পরিচালনা করছেন। সুত্র বলছে, জেরিন সুলতানা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেয়া হয়। জেলা শহর ও আশপাশের কেন্দ্রগুলোতে মোট ৭ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যশোর সরকারি এম এম কলেজসহ অন্যান্য কেন্দ্রে সার্বিকভাবে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রবেশ ব্যবস্থা, আসন বিন্যাস, প্রশ্নপত্র বিতরণ এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়। এতে পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়। পরীক্ষাকেন্দ্রগুলোতে বিভিন্ন ছাত্রসংগঠনের উদ্যোগে সেবামূলক কার্যক্রম পরিচালনা…
বাংলার ভোর প্রতিবেদক কাল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে জেলায় বইছে উৎসবের আমেজ। আগামী ২৭ এপ্রিল তার এই সফর ঘিরে ঘোষণা করা হয়েছে বিস্তর কর্মসূচি। প্রশাসন ও জেলা বিএনপির প্রস্তুতি শেষ পর্যায়ে। শহরজুড়ে চলছে প্রচারপত্র বিতরণসহ, মিছিল প্রথসভাসহ নানা কর্মসূচি। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে আগ্রহ ও প্রত্যাশা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথমবারের মতো যশোরে আসছেন প্রধানমন্ত্রী। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে গত ২ ফেব্রুয়ারি এ জেলা সফর করেছিলেন। দলীয় নেতারা বলছেন, নির্বাচনের সময় যশোরবাসীর কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে তাঁর এই সফর বিশেষ গুরুত্ব বহন…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের ডাইনিংয়ের খাবার খেয়ে অর্ধশতাধীক নারী শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে এবং ক্লাস ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে বলেও জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের জানান, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা খরচ বহন, প্রয়োজনীয় স্বাস্থ্যকর খাবার সরবরাহ এবং সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া…
বাংলার ভোর প্রতিবেদক স্বপ্নচারী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে মেধাবৃত্তি-২০২৬ এর সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। এ বছর মোট ৩০২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। যার মধ্যে ট্যালেন্টপুলে রয়েছে ৬০ জন। শনিবার স্বপ্নচারী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড উপ কলেজ পরিদর্শক মুহাম্মদ রকিবুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, গৃহায়ন মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম রনি, পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, স্বপ্নচারী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হোসেন। আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রতি বছরের মতো এবারও এই বৃত্তির আয়োজন করা হয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬০…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম শুরু হয়। পরীক্ষা পরিচালনায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম শারীরিক সক্ষমতা যাচাইয়ের প্রথম ইভেন্ট ছিল ২০০ মিটার দৌঁড়। এতে পুরুষ প্রার্থীদের ২৮ সেকেন্ডে এবং নারী প্রার্থীদের ৩৪ সেকেন্ডে নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে হয়। দ্বিতীয় ইভেন্ট ছিল পুশ-আপ। এতে পুরুষ প্রার্থীদের ৩৫ সেকেন্ডে ১৫টি এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০টি পুশ-আপ সম্পন্ন করতে হয়। তৃতীয় ইভেন্টে পুরুষ প্রার্থীদের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের কুখ্যাত চোর শাহিন ইসলাম শামীম ওরফে ‘স্পাইডার শামীম’-কে আবারও আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকার একটি ভাড়াবাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। আটক শামীম শংকরপুর এলাকার শহিদুল ইসলাম ওরফে রবির ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি শহরের কাজীপাড়ার বাসিন্দা নুসরাত নাজনীন অসুস্থতার কারণে ঢাকায় যান। ২৮ ফেব্রুয়ারি দুপুরে বাসায় ফিরে তিনি ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে সিসিটিভি ফুটেজ…
