Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে কোতোয়ালি মডেল থানাধীন চুড়ামনকাটি ইউনিয়নের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন নরেন্দ্রপুর পূর্বপাড়া এলাকার মিরাজ দফাদার (৪২)। অভিযান সূত্রে জানা যায়, চুড়ামনকাটি থেকে চৌগাছা সড়কের পাশে মুজাহিদ ভিলার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২শ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় রাফিজা খাতুন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Read More

ঝিকরগাছা সংবাদদাতা শনিবার দুপুরে যশোরের ঝিকরগাছায় নাভারণ ইউনিয়নের বেতনা নদীর সংযোগ খালের ওপর ব্রীজ নির্মাণের কাজের উদ্বোধন করেন যশোর- ২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী এএম সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, নাভারণ ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আসাদুজ্জামান বাবলু, কলিম উদ্দীন, স্থানীয় বিএনপি নেতা হারুনুর রহমান, নাভারণ ইউনিয়ন জামায়াতের যুব সভাপতি আমিনুর রহমান, সেক্রেটারি মোমিনুর রহমানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা। নাভারণ ইউনিয়ন পাঁচপোতা বাজারের পাশে খালের ওপর দুর্যোগ…

Read More

শার্শা সংবাদদাতা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যশোরের শার্শা উপজেলার উলাশী খাল খনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে জোরালো প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এ লক্ষ্যে দলটির শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শাখার উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ যৌথ প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। তিনি তার বক্তব্যে বলেন, উলাশী খাল পুনঃখনন শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। সেই সাথে এই আয়োজনকে কেন্দ্র করে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা চলাচলের রাস্তার জমি নিজেদের দাবি করে প্রতিবেশির বাড়ি-ঘর ভাংচুর করাসহ সড়ক মাঝে শৌচাগার স্থাপনের ঘটনা ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুরে। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার জালালপুর গ্রামে মেম্বার সাইফুলের নেতৃত্বে একই গ্রামের গফুর, লিন্টু, জামির, লিটনসহ আরো ১০ থেকে ২০ জন, তারা হাতে শাবল, দা ও লোহার রড নিয়ে হামলা করে স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহার বাড়ির পাচিল, গরুল ও টিউবওয়েল ভাংচুর করে মাটিতে মিশিয়ে দেয়। আক্রমণকারীদের দাবি ওই জমি তাদের। যদিও দীর্ঘদিন ধরে ওই জমিটি মানুষ চলাচলের পথ হিসেবে ব্যবহার হয়ে আসছে। হঠাৎ করে আগস্ট ’২৪ পরবর্তী সময়ে জমিটি মালিকানা দাবি করেন রুবেল মন্ডল। রুবেল মন্ডলের স্ত্রী কল্পনা জানান এই জমি…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইজুল ইসলাম (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাইজুল ইসলাম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামের বাসিন্দা। তিনি সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাজারে অবস্থিত ‘আখছেদ সুইট’ হোটেলে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেলের ভেতরে কাজ করার সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Read More

চৌগাছা সংবাদদাতা চৌগাছা উপজেলার খলশি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত শিবিরের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাস্টার কবির উদ্দিন। কুরআন তেলাওয়াত করেন প্রভাষক এমদাদুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, যুব জামায়াতের সভাপতি শাহ আলম, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ। আরো উপস্থিত ছিলেন হায়দার আলী, কাজি রাশেদুল ইসলাম, মশিয়ার রহমান। অনুষ্ঠিত শিক্ষা শিবির পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম।

Read More

কাজী নূর ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া চর্চার অন্যতম প্রাচীন ও গৌরবময় সামাজিক প্রতিষ্ঠান যশোর ইন্সটিটিউট পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় তা শেষ হয়। ইনস্টিটিউটের ৩ হাজার ২৯ জন ভোটারের মধ্যে ২০৭৭ ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে বাতিল হয় ১১৮ টি ভোট। নির্বাচনে এজেডএম সালেক স্বপন ও সেলিমের নেতৃত্বাধীন প্যানেল থেকে ১৭ জন নির্বাচিত হয়েছেন। আর আনিসুজ্জামান পিন্টু ও তরিকুল ইসলামের নেতৃত্বাধীন ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ থেকে ৩ জন বিজয়ী হয়েছেন। নির্বাচনে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ মনোনীত প্যানেল (ব্যালট নং ১ থেকে ২০)…

Read More

বাংলার ভোর প্রতিবেদকস্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতন থেকে রেহাই পেতে তাদের প্ররোচনায় এক গৃহবধূর আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা গুরুতর আহত গৃহবধূ স্বপ্না খাতুনকে (২০) যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গৃহবধূ শার্শার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রাম র্প্বূপাড়ার ইসরাফিলের স্ত্রী। স্বপ্না খাতুনের পিতা শার্শা থানার ডিহি ইউনিয়নের সাড়াতলার বাসিন্দা খোরশেদ আলম জানান, দীর্ঘদিন যাবত তার মেয়ের স্বামী, শ্বাশুড়ী সোনাভান, ননদ এবং অন্যান্য সদস্যরা যৌতুকের দাবি করে আসছে। তিনি সাধ্যমত তাদের সেই চাহিদা পূরণ করেছেন। এখন পর্যন্ত তিনি মোটরসাইকেল, টিভি, ফ্রিজসহ সাংসারিক আসবাব এবং গত পাঁচ বছরে জামাইকে নগদ ১৫ থেকে ১৬ লাখ টাকা দিয়েছেন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সামান্য হলেও সুবাতাস বইতে শুরু করেছে তেঁতে ওঠা সবজির বাজারে। এতে করে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। বিক্রেতারা বলছেন সরবরাহ চাহিদা মোতাবেক হলে বাজার স্থিতিশীল থাকে। সরবরাহ কম থাকলেই দাম বেড়ে যায়। অপরদিকে ভোক্তারা বলছেন, এমন অসামান্য কমে সবজির বাজার পেয়ে আমাদের রাজপথে নেমে ঢাক ঢোল পিটিয়ে উল্লাস করা উচিত! যেখানে বোতলজাত এলপিজির দাম অল্পদিনের ব্যবধানে দুই দফায় বাড়ানো হয়েছে সেখানে সবজির দাম দু পাঁচ টাকা কম তামাশা ছাড়া কিছুই না। আবার জ্বালানি তেলের দাম বেড়ে যাবার কারণে জীবনযাত্রার ব্যয়ভারে যুক্ত হবে নতুন নতুন সব লাল-নীল যন্ত্রণা। শুক্রবার সকালে যশোরের হাজী মোহাম্মদ মহসিন রোড বড় বাজারে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর কমিউনিটি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে প্রতিষ্ঠার ছয় বছর পূর্তি ও সাত বছরে পদার্পণ উপলক্ষে যশোর প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি ডা. রাহান হাসার, সাধারণ সম্পাদক ফেরদৌস পরশ, সহ-সভাপতি জাহিদ হাসান, অর্থ সম্পাদক আবির হাসান ও প্রচার সম্পাদক রাকিব হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে যশোরের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবি জানান এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে সামনে রেখে এ দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এছাড়া শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর…

Read More