Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই
  • স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক
  • জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)
  • যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল
  • নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন
  • কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক

banglarbhoreBy banglarbhoreSeptember 23, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
প্রতিকী ছবি।
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে রাসেল রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি যশোর ও বগুড়ার সদস্যরা। মঙ্গলবার ভোরে বগুড়া সদর উপজেলার ভাদুনা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাসেল রানা বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গোছন গ্রামের শরিফুল আখন্দের ছেলে। পরে মঙ্গলবার বিকেলে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। একই দিন তাকে আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাসেল রানার সঙ্গে ওই নারীর বিয়ের পর দাম্পত্য কলহের জেরে তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করেছেন বাদী। সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে রাসেল স্ত্রীকে তার সঙ্গে যাওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

এজাহারে বলা হয়, সম্পর্কের অবনতি হলে রাসেল তাদের দাম্পত্য জীবনের ভিডিও কলের ব্যক্তিগত মুহূর্তের স্ক্রিন রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন। গত ১৬ সেপ্টেম্বর রাতে বাদীর ইমো অ্যাকাউন্টে একটি আইডি থেকে তাদের ব্যক্তিগত ও নগ্ন ভিডিও পাঠানো হয়। এ ছাড়া বাদীর টিকটক অ্যাকাউন্টের বিভিন্ন ভিডিওর মন্তব্যের ঘরে ওই ভিডিওর স্ক্রিনশট প্রকাশ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় উপায় না পেয়ে গত ২০ সেপ্টেম্বর ওই নারী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

কোতোয়ালি মডেল থানা-পুলিশ জানিয়েছে, মামলার পর রাসেল রানাকে আটক করা হয়। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই

    September 23, 2026

    জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)

    September 23, 2026

    যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.