বাংলার ভোর প্রতিবেদক প্রশাসনকে দলীয়করণের অভিযোগ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রদল পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি বলেন, ক্ষমতা দখলের মানসিকতা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগ দেয়া হচ্ছে। শুক্রবার যশোর শহরের বিডি হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশে প্রধান আতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নূরুল ইসলাম সাদ্দাম ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি এবং সাধারণ নেতাকর্মীদের ওপর হামলার জন্য ছাত্রদল ও বিএনপিকে দায়ী করেন। তিনি বলেন, গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে শিবিরের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এমনকি জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদিকে নিয়ে আঁকা গ্রাফিতি মুছে দিয়ে সেখানে আপত্তিকর শব্দ লেখা হয়েছে।…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মিছিল করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার খুলনা বাস স্ট্যান্ড এলাকা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি আর এন রোড, চৌরাস্তা, গাড়িখানা রোড হয়ে দড়াটানায় এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।
বাংলার ভোর প্রতিবেদক পিতার হাতে গড়া যশোর আমিনিয়া কামিল মাদরাসার ছাত্র, শিক্ষক থেকে সভাপতি মনোনীত হয়েছেন মাওলানা মুহাম্মদ নূরুল ইসলাম। ২৩ এপ্রিল ইআবি/রেজি/প্রশা/কা.গ.ব/খ-৬৭/২০২০/৫০০ নং স্মারকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার রেজিস্টার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী এবং সহকারী রেজিস্টার শাহ নেওয়াজ স্বাক্ষরিত এক পত্রে তাকে এ মনোনয়ন দেয়া হয়। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন মাওলানা নূরুল ইসলামের পিতা মাওলানা মো. মোস্তফা। মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলামের শিক্ষাজীবন (ইবতেদায়ী থেকে) শুরু হয় যশোর আমিনিয়া মাদরাসায়। তিনি এ মাদরাসা থেকে ফাজিল (স্নাতক) সম্পন্ন করেন ১৯৭৬ সালে। সে সময় এ প্রতিষ্ঠানে কামিল কোর্স চালু না থাকায় তিনি ১৯৭৮ সালে কামিল (স্নাতকোত্তর) সম্পন্ন করেন…
কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় প্রতারণার মাধ্যমে স্বর্ণের চেইন হাতিয়ে নেয়ার ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগ, তদন্তের সময় পুলিশের এক কর্মকর্তা তাকে হুমকি দিয়েছেন। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, কোটচাঁদপুরের বাসিন্দা খাদিজা পারভীন (২৬) গত ২৪ মার্চ মহেশপুর বাজারে গেলে সাফদারপুর ইউনিয়নের লক্ষীকুন্ডু গ্রামের রমজান আলীর মেয়ে সোনিয়া আক্তার (২৪) তাকে কৌশলে একটি পার্লারে নিয়ে যান। সেখানে একপর্যায়ে খাদিজার গলায় থাকা প্রায় ১৪ আনা ওজনের স্বর্ণের চেইন খুলে নেয়। পরে চেইনটি ফেরত দেয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত সোনিয়া সাফদারপুর বাজারের ‘রাখি জুয়েলার্স’ থেকে নতুন করে তৈরি করে দেয়ার কথা বলে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলায় ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে জেলা পুলিশ লাইনে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ প্রক্রিয়া শেষ হয়। পরে ১ম দিনে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্য ব্রিফিং করেন এবং আজকের অংশগ্রহণকারী প্রার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া হবে প্রার্থীর মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সুতরাং কোন দালাল বা প্রতারক চক্রের সাথে যোগাযোগ করবেন না। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টাস ঢাকান…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা পৌরসভার সাধারণ হাটের ইজারা কেন্দ্র করে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং তা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী। এ বিষয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ মার্চ ২০২৬ তারিখে ১ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ৭৫০ টাকায় ১৪৩৩ বঙ্গাব্দের জন্য চৌগাছা পৌরসভার সাধারণ হাটের ইজারা পান আতিকুর রহমান লেন্টু। ইজারা লাভের পরপরই একটি প্রভাবশালী চক্র তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় চোরাচালান বিরোধী অভিযানে দু’টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন। আটক নারী সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামের শিউলী আক্তার (২৩)। বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল বিকেল আনুমানিক ৫টার দিকে ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় তারা খুলনা মোড় থেকে ইজিবাইকযোগে ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহজনক গতিবিধির কারণে শিউলী আক্তারকে থামানো হয়। পরবর্তীতে মহিলা বিজিবি সদস্যদের মাধ্যমে তার দেহ তল্লাশি করা হলে তার কাছে লুকিয়ে রাখা ২টি স্বর্ণের বার উদ্ধার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২৯৬ দশমিক ৪০গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬২…
রামপাল সংবাদদাতা বাগেরহাটের রামপাল উপজেলায় তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বেলাল শেখ (২৭)কে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রামপাল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাগা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে প্রায় ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বেলাল শেখ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। অভিযানের সময় সে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। পরে উদ্ধার করা গাঁজাসহ তাকে থানায় নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।…
ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাম্মী আক্তার (৪২) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টায় দিকে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কুষ্টিয়া জেলা শহরের মিলপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে স্বামীর সঙ্গে ঝিনাইদহ শহরে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন ওই নারী। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে শাম্মী আক্তার স্বামীর সঙ্গে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান শাম্মী আক্তার। ওই সময় পিছন থেকে আসা বালু বোঝাই একটি…
নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া খুলনা- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বলেছেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। কৃষিই আমাদের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড। তাই প্রধানমন্ত্রী এদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটাতে চান। উপজেলার সাহস ইউনিয়নের ডোলডাংগা খাল হতে কাঠবুনিয়া বড় দোয়ান হয়ে তেলিখালি গেট অভিমুখে ভদ্রা নদী খাল খনন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যদেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম। উক্ত অনুষ্ঠানে এমপি লবি আরও বলেন, আমৃত্যু আমি আপনাদের পাশে থাকতে চাই। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে…
