Author: banglarbhore

সাড়াতলা সংবাদদাতা যশোরের শার্শার ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরির উদ্যোগে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ৬ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় পাকশিয়া বাজারে অবস্থিত ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরি ভবনে এক আনন্দঘন পরিবেশে লাইব্রেরি কর্তৃপক্ষ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাকশিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে ও লাইব্রেরির সাধারণ সম্পাদক ব্যাংক কর্মকর্তা মশিয়ার রহমানের পরিচালনায় বক্তাগণ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এমন সাফল্যে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে আগামীতে লেখাপড়ার প্রতিটি ধাপে সাফল্যের ধারা অব্যাহত থাকে তার জন্য…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে নবাগত জেলা প্রশাসক নোমান হোসেন স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক নোমান হোসেন। সভায় উপজেলার মাদক সমস্যা এবং সাব-রেজিস্ট্রার অফিসের অনিয়ম ও দুর্নীতি দমনে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। সভায় উপস্থিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, মাদকের ভয়াবহতা উপজেলার সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করছে। যুবসমাজকে রক্ষা করতে এখনই মাদকের শিকড় উপড়ে ফেলা প্রয়োজন। একই সাথে তারা স্থানীয় সাব-রেজিস্ট্রার অফিসের ব্যাপক অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে…

Read More

পাইকগাছা সংবাদদাতা খুলনার পাইকগাছায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আপন দুই ভাইরাভাই। এ ঘটনায় একই দিনে একই সাথে বিধবা হলেন আপন দুই বোন। জানা গেছে, পাইকগাছার দুই তরমুজ চাষি দিনাজপুরে তরমুজি বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এরা হলেন উপজেলরা ভিলেজ পাইকগাছার দক্ষিণ পাড়ার হানেফ মোড়ল (৫৬) ও সোলাদানার বেতবুনিয়ার শরিফুল সানা (৪৫)। নিহতের স্বজনরা বলেন, হানেফ ও শরিফুল ক্ষেতের উৎপাদিত তরমুজ বিক্রি করে বুধবার দিনাজপুর থেকে ঢাকা মেট্রো- ট-২২-২৮৯৭ নং ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। গভীর রাতে ট্রাকটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখি শাল্লার মাদরাসা মোড় পৌঁছালে সংযোগ সড়কে যশোর-ট ১১-২৮-৫৮ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে দুজনের মৃত্যু…

Read More

ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন । উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের খালপাড়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি এই এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে আব্বাস, মাজেদ বিশ্বাস, ইসহাক, লিঙ্কন, সাব্বির, আমিরুল, আশিক, মোশারফ, মিন্টু শেখ, ফরিদুল, আসাদুল, শাকিল, আসাদ বিশ্বাস, ওয়াসিম, পিকুল শেখ, আরব আলী, হৃদয়, ও আশিকুজ্জামানসহ অন্যদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ…

Read More

মাগুরা সংবাদদাতা “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় শুরু হয়েছে ৭ দিনব্যাপি জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি হিসেবে জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সিভিল সার্জন ডা. শামীম কবিরের সভাপতিত্বে কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব সানজিদা শারমিন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির, মাগুরা প্রেসক্লাবের…

Read More

রামপাল সংবাদদাতা রামপালে দরিদ্র এক ভ্যান চালকের মৎস্যঘের লুটপাট ও দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শেখর চন্দ্র মন্ডল প্রতিকার চেয়ে লিখিতভাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার সিংগড়বুনিয়া গ্রামের শেখর চন্দ্র মন্ডল তার আপন ভাই মনিন্দ্র নাথ মন্ডলের কাছ থেকে ৩ বিঘা জমি লিজ নেন। ভাই মনিন্দ্রর কাছে পাওনা ২১ হাজার টাকার দাবি করে একই গ্রামের ওহিদুজ্জামান আকুঞ্জী ওই ঘেরটি দখলের চেষ্টা চালায়। এবং ১৪ এপ্রিল রাত অনুমান ৮ টার দিকে লোকজন নিয়ে ঘের থেকে মাছ লুট করে। এ সময় বাঁধা দিলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুর উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শনের বাধ্যবাধকতা থাকলেও অধিকাংশ দোকানে নেই সেই তালিকা। এ সুযোগে দোকানিরা ইচ্ছেমতো দাম নিচ্ছেন বলে অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা। ফলে একই পণ্যের দাম দোকানভেদে ৫ থেকে ৫০ টাকা পর্যন্ত পার্থক্য দেখা যাচ্ছে। বৃহস্পতিবার উপজেলার মণিরামপুর পৌর বাজার, ঝাঁপা বাজার, রাজগঞ্জ, গোপালপুর, চিনেটোলা ও লেহালপুর বাজার সরেজমিনে ঘুরে দেখা গেছে সবজি, মাছ, মাংস, ফল, মুদি সামগ্রী ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে কোনো মূল্য তালিকা টানানো হয়নি। ফলে ক্রেতারা নির্ধারিত দাম সম্পর্কে ধারণা না পেয়ে দোকানিদের ওপরই নির্ভর করতে বাধ্য হচ্ছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ নং ধারা অনুযায়ী, দোকান বা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার শহরে উচ্ছেদ অভিযান চালানো হয়। শহরের ৪টি সড়কে অভিযান চালিয়ে রাস্তার ধারে গড়ে উঠা দেড় শতাধিক অবৈধ দখলদার উচ্ছেদ করাসহ বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়। পৌরসভার ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন জানান, শহরের মুজিব সড়ক, ভোলা ট্যাংক রোড, আশ্রম রোড হয়ে মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তার ধারের অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। সেই সাথে নির্মান সামগ্রি অপসারণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, ইন্সপেক্টর আবু বক্কর, মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, মেহেদী হাসান প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোল পোর্ট থানাধীন হরিণাপোতা গ্রাম-এর একটি মাঠ থেকে ইউনুছ হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত ইউনুছ হোসেন একই থানার ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় আমদানিকৃত পণ্যবাহী গাড়ির স্কট হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হরিণাপোতা গ্রামের পাশের একটি মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা চিৎকার শুরু করলে খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ভাই ইউসুফ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ২৭ এপ্রিল যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শহরের সিভিল কোর্ট মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এ সময় মিছিলটি বিভিন্ন স্থানে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শুভেচ্ছা মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। এছাড়া জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। মিছিলে আরও উপস্থিত ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাসান ইমাম,…

Read More