Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩
  • কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭
  • অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি
  • ডাক্তার মনির হোসেন রেজার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণার অভিযোগ
  • জ্বালানি তেলের দাম বাড়ার খবরে যশোরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • ডুমুরিয়ায় মাদক বিক্রেতা আটক, ২৫ পিস ইয়াবা উদ্ধার
  • কেশবপুরে ১৭ বছর বয়সে শিক্ষক পদে নিয়োগ! 
  • যশোর বিজিবির অভিযানে ২ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি

banglarbhoreBy banglarbhoreSeptember 21, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কামরুজ্জামান টিটো :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান বলেছেন, মাত্র ১৩ বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। অপ্রতিমের পরিবারের প্রতি আমরা গভীরভাবে সমবেদনা জানাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্তে যারা দায়ী হিসেবে শনাক্ত হবেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের প্রভাব, পক্ষপাত বা গাফিলতি যেন তদন্তকে বাধাগ্রস্ত না করে, সেটিও নিশ্চিত করা জরুরি।

১৩ বছরের শিশু অপ্রতিম হত্যার প্রতিবাদে রোববার বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন মোহাম্মদ নুরুজ্জামান। বিকেল ৫টায় জুলাই স্মৃতিস্তম্ভ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। জেলা এনসিপির নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

পার্টির জেলা সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ বলেন, অপ্রতিম হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। একটি শিশুর জীবন এভাবে ঝরে যাওয়া অত্যন্ত মর্মান্তিক। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও দায়ীদের শনাক্ত করার দাবি জানাই। আইন নিজের গতিতে চলবে এটাই আমাদের প্রত্যাশা। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় জেলা এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন। বিক্ষোভ মিছিল থেকে নেতৃবৃন্দ অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং শিশুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা, জেলা যুবশক্তি আহবায়ক ইমদাদ হোসাইন, এনসিপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নাদিম, যুগ্ম সদস্য সচিব ফাহিম আল ফাত্তাহ, বিএম আকাশসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩

    September 21, 2026

    কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭

    September 21, 2026

    ডাক্তার মনির হোসেন রেজার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণার অভিযোগ

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.